MUKTADHARA | PARBAN 1433 | POETRY | BAI JITE GELO | JAHANGIR MIDDE | 25 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | কবিতা | বই জিতে গেল | জাহাঙ্গীর মিদ্দে | ২৫ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  POETRY  BAI JITE GELO  JAHANGIR MIDDE  25 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

কবিতা : বই জিতে গেল  

জাহাঙ্গীর মিদ্দে
২৫ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ

শেষ পর্যন্ত বই জিতে গেল 
হেরে গেল বইয়ের শত্রুরা।

তোমরা ভেবেছিলে নিরীহ শব্দ অক্ষরের 
পৃষ্ঠা ছিড়ে হাওয়ায় ওড়াবে, মাড়িয়ে যাবে, আরো অপদস্থ করে জ্বালাবে সমূহ পেট্রোল দিয়ে।

যার সাথে সম্পর্ক নেই বইয়ের। যার সাথে আছে তারাও 
মরমে গেথে নিয়েছে। আর যাই হোক বইয়ের সাথে দুশমনি করা যায় না। বই হচ্ছে বই, যার শব্দ অক্ষর প্রজ্ঞা দান করে। 
সামিল হয়েছে প্রতিবাদে, গাঁটের কড়ি খরচ করে বই  কিনে বিলিয়েছে, বাড়ির জন্য নিয়েছে।

শেষ পর্যন্ত তাদের এই মর্ম বেদনা বইকেই দিয়েছে শত শ্রদ্ধা। জয়ী করিয়েছে বইকে,
হারিয়েছে তোমাদের বইয়ের প্রতি বৈরীতা।

Comments :0

Login to leave a comment