মহিলাদের বাসে চড়ার জন্য খরচ করতে হবে না। রাজ্যের সরকার সেই ঘোষণা করে দিয়েছে। প্রশংসনীয় পদক্ষেপ। কিন্তু বাস্তব হলো বহরমপুর-ডোমকল-জলঙ্গি রুটে সরকারি বাস পরিষেবাই নেই।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো চিঠিতে এভাবেই সমস্যা জানালেন ডোমকলের সিপিআই(এম) বিধায়ক মোস্তাপিহুর রহমান।
মুখ্যমন্ত্রীকে মোস্তাফিজুর লিখেছেন, ‘‘আমার বিধানসভা কেন্দ্রের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার সিদ্ধান্ত প্রশংসনীয়। নারীদের ক্ষমতায়নের প্রশ্নে এই সিদ্ধান্ত প্রগতিশীল।’’
তারপরই মোস্তাফিজুর জানাচ্ছেন নবান্নের ঘোষণার সঙ্গে মুর্শিদাবাদের ডোমকলের বাস্তব অভিজ্ঞতার ফারাকও।
তিনি লিখছেন, ‘‘উদ্বেগের বিষয় হলো আমাদের বহরমপুর- ডোমকল- জলঙ্গি রুটে কোনও সরকারি বাস পরিষেবাই নেই।‘‘
মোস্তাফিজুরের তোলা প্রসঙ্গ যদিও কবল ডোমকলের নয়, গোটা রাজ্যেরই। কারণ শহর কলকাতা থেকে জেলা, সরকারি পরিষেবা কার্যত তুলে দিয়েছে সদ্য বিদায় নেওয়া তৃণমূল সরকার। সরকারি বাসেরই দেখা মেলে না। সরকারি পরিবহণ কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছে। ফলে মহিলারা ছাড় পাবেন কী করে, সেই প্রশ্ন সর্বত্র রয়েছে। কেননা রাজ্যে আসীন বিজেপি সরকার ছাড় ঘোষণা করেছে সকারি পরিষেবার জন্য, বেসরকারি পরিষেবার ক্ষেত্রে নয়।
মোস্তাফিজুর মুখ্যমন্ত্রীকে লিখেছেন, ‘‘রাজ্য সরকারি পরিবহণ ব্যবস্থা একেবারে না তাকায় সব যাত্রীরাই সমস্যায় পড়ছেন। মহিলাদের সমস্যা আরও বেশি। ফলে সরকার ঘোষণা করলেও সুবিধা তাঁরা নিতে পারছেন না।’’
মুখ্যমন্ত্রীর কাছে সিপিআই(এম) বিধায়কের দাবি, দ্রুত বহরমপুর- ডোমকল- জলঙ্গির রাস্তায় চালু করুন সরকারি বাস পরিষেবা।
Mostafizur Rahman Bus Service
সরকারি বাসই তো নেই, মহিলারা ছাড় পাবেন কী করে! মুখ্যমন্ত্রীকে চিঠি মোস্তাফিজুরের
মোস্তাফিজুর রহমান। ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0