চতুর্থ রাউন্ড শেষে ডোমকল বিধানসভায় সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান ৮৩৫৭ ভোটে এগিয়ে রয়েছেন।
গণনার গোড়ার পর্ব থেকে এই কেন্দ্রে এগিয়ে থেকেছেন মোস্তাফিজুর (রানা)। একের পর এক রাউন্ড গণনার সঙ্গে ব্যবধান বাড়ছে সিপিআই(এম) প্রার্থীর।
দ্বিতীয় রাউন্ডের শেষে হুগলীর চন্ডীতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি ৫৮০ ভোটে এগিয়ে।
তৃতীয় রাউন্ড শেষে সপ্তগ্রামের বিজেপি পার্টি স্বরাজ ঘোষ ২৫৬৩ ভোটে এগিয়ে।
পান্ডুয়ায় তৃতীয় রাউন্ড শেষে ৪১২০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী তুষার মজুমদার।
প্রথম রাউন্ডে বলাগড়ে ৪৯৫১ ভোটে এগিয়ে যায় বিজেপি। আরামবাগে পঞ্চম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী এগিয়ে। জাঙ্গিপাড়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি’র প্রসেনজিৎ বাগ ৯৯৪২ ভোটে এগিয়ে। তারকেশ্বরে দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী সন্তু পান ১০৮৪ ভোটে এগিয়ে।
সিঙ্গুরে চার রাউন্ড শেষ বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস ৪৯২৪ ভোটে এগিয়ে।
চন্দননগর কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে সিপিআই(এম) প্রার্থী মণীশ পান্ডা তৃতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে বিজেপি।
Election 2026: Counting Domkal
চতুর্থ রাউন্ডেও ডোমকলে এগিয়ে সিপিআই(এম)
×
Comments :0