রাতারাতি কোটিপতি। অন্নপূর্না যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ হবার উপক্রম। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বিপুল টাকা। ফাঁসিদেওয়া এবং ময়নাগুড়িতে এই ঘটনায় উদ্বেগে রয়েছেন দুই মহিলা। উদ্বিগ্ন তাঁদের পরিবারও।
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের ঘটনা। ব্যাঙ্ক আকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা দেখতে পেয়ে হতবাক হয়ে যান মেহেরুন্নেসা।
শনিবার সকাল সকালে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কিনা দেখতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখায় যান তিনি। সেই সঙ্গে কিছু টাকাও তুলতে গিয়েছিলেন ব্যাঙ্ক থেকে। প্রথমে আকাউন্ট থেকে দুই হাজার টাকা তুলে নেন এই গৃহবধূ। এরপর ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন জমা পড়েছে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা। এতো বিপুল অঙ্কের টাকা দেখতে পেয়ে পরিষেবা কেন্দ্রের ওই কর্মী নিজেও অবাক হয়ে যান। মহিলাকে জানান তার আকাউন্টে এই পরিমান টাকা রয়েছে।
সংশ্লিষ্ট সিএসপি কর্মী শাহিদ আনোয়ার জানান, মহিলা সকাল সাড়ে এগারোটা নাগাদ মেহেরুন্নেসা নামে মহিলা এসে টাকা চেক করার জন্য বলেন। আকাউন্ট থেকে দুই হাজার টাকাও তুলেছেন মহিলা। তারপরে ব্যালেন্স চেক করে দেখা যায় ৭৪০কোটি টাকা ব্যালেন্স শো করছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে অবাক হয়ে যাই। আমার দীর্ঘ অভিজ্ঞতায় এমন ঘটনা আগে দেখিনি।
ওই মহিলা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
এমনই আরেকটি ঘটনা ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের যোদ্ধারটারি এলাকায়। অন্নপূর্ণা যোজনার টাকা দেখতে গিয়ে এক মহিলা দেখেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭৫৯ কোটি টাকা ঢুকেছে! ময়নাগুড়ি থানায় বিষয়টি জানিয়েছেন ওই মহিলা শেফালী রায়।
তাঁর স্বামী সুকাতু রায় পেশায় একজন কৃষক। শেফালী রায় জানান যে তাঁর ওই অ্যাকাউন্টে মাত্র ৩২০০ টাকা ছিল। কিন্তু ব্যালেন্স চেক করতে গিয়ে তিনি দেখেন, অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ৭৫৯ কোটি টাকা!
শেফালী রায়ের ছেলে দীপেন রায় বলেন, "মা টাকা তুলতে গিয়ে জানতে পারেন অ্যাকাউন্টে সাড়ে সাতশো কোটি টাকার বেশি রয়েছে। এই টাকা কিসের এবং কোথা থেকে এল, তা আমরা কিছুই জানি না। ভয়ে ও আতঙ্কে রয়েছি। বিষয়টি স্থানীয় থানায় জানিয়েছি, ব্যাঙ্কেও এই অভিযোগের কপি জমা দেব।"
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, "বিষয়টি নিয়ে সাইবার থানায় অভিযোগ জমা হয়েছে। টাকা কীভাবে কার অ্যাকাউন্টে এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।"
Crores of Rupees in Annapurna Account
অন্নপূর্ণা যোজনার অ্যাকাউন্টে ৭০০ কোটি টাকা, উদ্বেগ-আতঙ্কে দুই মহিলা
×
Comments :0