Aishi Ghosh Delhi police

ঐশীর খোঁজে একেজি ভবনে দিল্লি পুলিশ, বচসা ব্রিটাসের সঙ্গে

জাতীয়

এসএফআইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ঐশী ঘোষের খোঁজে সিপিআই(এম)’এর কেন্দ্রীয় কমিটির দপ্তর একে গোপালন ভবনে হানা দিল্লি পুলিশের। ২০২১ সালের হওয়া একটা মামলার ভিত্তিতে এদিন ঐশী খোঁজে আসে দিল্লি পুলিশ। গোটা দিল্লি জুড়ে বিভিন্ন জায়গায় ঐশীর খোঁজে তল্লাসি চালাচ্ছে দিল্লি পুলিশ। 
উল্লেখ্য নিট প্রশ্ন ফাঁস কান্ডে দিল্লির যন্তর মন্তরে হওয়া পড়ুয়াদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন জেএনইউ’র ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ঐশী ঘোষ। অনশনও করেন তিনি। পড়ুয়াদের আন্দোলনের কাছে মাথা নত করে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সুপ্রিম কোর্টের নির্দেশে কোন আন্দোলনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নিতে পারবে না দিল্লি পুলিশ। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে পাঁচ বছরের পুরনো মামলাকে হাতিয়ার করে এসএফআই নেত্রীর বিরুদ্ধে পুলিশি ষড়যন্ত্র শুরু করেছে কেন্দ্রীয় সরকার পরিচালিত দিল্লি পুলিশ।
এদিন একে গোপালন ভবনে পুলিশ জোড় করে প্রবেশ করলে তাদের সাথে বচসা হয় রাজ্যসভার সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাসের। তিনি বলেন, অনুমতি ছাড়া পুলিশ কোন ভাবেই একটি জাতীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় দপ্তরে প্রবেশ করতে পারে না।

Comments :0

Login to leave a comment