'Goonda Daman' Act on Dharmatala Protest

জলের বোতল ছুঁড়ে ‘গুন্ডা‘, ১৪ জনকে আদালতে তুলল পুলিশ

রাজ্য কলকাতা

গত ২৪ জুলাইয়ের এই বিশাল ছাত্র মিছিলের পর থেকে ‘গুন্ডা দমন’-র তৎপরতা।

জলের বোতল এবং জুতো ছোঁড়ার অভিযোগ। তাতেই ‘গুন্ডা দমন’ আইনে মামলা হয়েছিল ৭০ জনের বিরুদ্ধে। রবিবার অভিযুক্তদের মধ্যে ১৪ জনকে আদালতে তোলা হলো। 
রবিবার পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন তিনজন, যাদের ভাঙড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবারই পুলিশ জানিয়েছিল ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
গত পরশু, ২৪ জুলাই, শিয়ালদহ থেকে ধর্মতলা মিছিলের ডাক দেয় ৮টি বামপন্থী সংগঠন। সেই মিছিলেই কিছু বিশৃঙ্খলা হয়। সাংবাদিক নিগ্রহ করার অভিযোগ ওঠে। এসএপআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি একযোগে বিশৃঙ্খলা এবং সাংবাদিক নিগ্রহের নিন্দা করে। ছাত্র নেতৃবৃন্দ, শুক্রবার রাতেই এসএসকেএম হাসপাতালেও চিকিৎসাধীন সাংবাদিকদের খোঁজ নিতে যান। 
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ছাত্র আন্দোলনে জুড়ে ছিল কলকাতা। সারা দেশে কলকাতার মিছিলের খবরও পৌঁছে যায়। তবে রাজ্যের বিজেপি সরকার বিষয়টিকে বিশৃঙ্খলার ঘটনা হিসেবে দেখাতে বেশি তৎপর। বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে কয়েকজনের নাম করে বলেন এমন শাস্তি দেওয়া হবে যে ‘তিন পুরুষ মনে রাখবে।
গতকাল, শনিবার, বারুইপুরে মুখ্যমন্ত্রীর বিবৃতির কড়া সমালোচনা করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন যে গুন্ডা দমন আইনের নামে যা করা হয়েছে তার মূল উদ্দেশ্য বিরোধিতাকে দমন। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে দমিয়ে রাখা যায় না। দিল্লির যন্তর মন্তর তা দেখিয়েছে। 

Comments :0

Login to leave a comment