East Bengal

অফলাইনেও টিকিট বিক্রির সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের কার্যত অনিশ্চিত আপুইয়া, ধোঁয়াশা কামিন্সকে নিয়ে

খেলা

  মঙ্গলবার রাত সাড়ে ন’টায় টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল-ইন্টার কাশীর ম্যাচের টিকিট প্রায় নিঃশেষিত। টিকিটের দাম কিছুটা বাড়তি হওয়ায় ক্ষোভ রয়েছে সমর্থকদের। তবুও শেষ ম্যাচ মাঠে বসে সাক্ষী থাকার জন্য গাটের কড়ি খসিয়েছেন লাল হলুদ অনুরাগীরা। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা ঘোষণা করে দিয়েছেন, আগামী ২১ মে ক্লাবের মাঠেই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। যারা মাঠে যাওয়ার টিকিট পেলেন না, তাঁরা ক্লাবে গিয়ে খেলার দেখার সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে, ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু ও লেক অ্যাথলেটিক ক্লাবে ২০ ( দুপুর ২ থেকে সন্ধ্যা ৭টা অবধি) ও ২১ মে (সকাল এগারোটা থেকে সাতটা অবধি) অফলাইন টিকিট পাওয়া যাবে, জানিয়ে দিল ক্লাব। যারা অনলাইনে টিকিট কেটেছেন তাঁরা টিকিট রিডিম করতে পারবেন ওই দু’দিন, নির্ধারিত সময়ে।
মঙ্গলবার বিকেলে কাশী ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। এদিন মূলত রিহ্যাব সেরেছেন ডার্বিতে খেলা ফুটবলাররা। তারপরই সেটপিসে বাড়তি জোর দিলেন অস্কার। লিগ চ্যাম্পিয়ন হতে হলে, কাশীকে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে। তাহলে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে লাল হলুদ। এডমুন্ডের লাল কার্ড মকুব হবে কী না? জানা যাবে বুধবার। অন্যদিকে, মোহনবাগান ম্যানেজমেন্ট মারফত খবর, চোটের জন্য দিল্লি ম্যাচে খেলতে পারবেন না আপুইয়া। তবে জেসন কামিন্সকে খেলানোর চেষ্টা করা হচ্ছে। এদিন দু’জনই মেডিক্যাল রুমে রিহ্যাব সেরেছেন।

Comments :0

Login to leave a comment