দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বামপন্থী দলগুলির ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে বৈঠকে বসলেন বিভিন্ন বাম দলের শীর্ষ নেতারা। বৈঠকটি অনুষ্ঠিত হয় সিপিআই(এমএল)-এর সদর দপ্তর চারু ভবনে।
বৈঠকে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম. এ. বেবি, সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি. রাজা এবং সিপিআই(এমএল) লিবারেশন-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
বৈঠকে নিট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে যুবসমাজের আন্দোলনের প্রতি সংহতি ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বিজেপি ও সঙ্ঘ পরিবারের রাজনীতির মোকাবিলায় বামপন্থী ঐক্যকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।
এছাড়াও কৃষক-শ্রমিকদের বর্তমান সংকট, সংসদের অভ্যন্তরে মহিলা সংরক্ষণ বিল এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব ইস্যুতে আগামী দিনে বাম দলগুলির যৌথ কর্মসূচি ও রাজনৈতিক পদক্ষেপের রূপরেখা নিয়েও মতবিনিময় করে নেতৃত্ব।
Comments :0