Assembly 2026: Trends

এবার এগিয়ে গেলেন নওশাদ সিদ্দিকি, উত্তর থেকে দক্ষিণে ফলের প্রবণতা

রাজ্য জেলা

আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি এবার এগিয়ে গেলেন ভাঙড়ে। গতবার তিনি এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তবে সোমবার গণনার গোড়ার পর্বে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন নওশাদ। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা দ্বিতীয় স্থানে রয়েছেন।
দার্জিলিঙের নকশালবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন ১৪ হাজার ৬৪৩ ভোটে এগিয়ে। শিলিগুড়ি কেন্দ্রেও বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ২৮ হাজার ভোটে এগিয়ে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বিজেপি’র শিখা চ্যাটার্জি ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে।
উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর কেন্দ্রে ২৫ হাজার ২৫৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগারওয়াল ৬ নম্বর রাউন্ডে এগিয়ে। চোপড়ায়  ১৩ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হামিদুল রহমান ৬ষ্ঠ রাউন্ডে  এগিয়ে। গোয়ালপোখোর বিধানসভায় ২৮ হাজার ৫৩২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রাব্বানি। ১২ হাজার ভোটে এগিয়ে চাকুলিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ষষ্ঠ রাউন্ডে। 
হুগলীর তারকেশ্বর বিধানসভায় ষষ্ঠ রাউন্ড শেষে ৫৭৮৪ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সন্তু পান। চন্দননগর তৃতীয় রাউন্ডে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ ২৭২২ ভোটে এগিয়ে। চাপদানিতে তৃণমূল এবং জাঙ্গিপাড়ায় বিজেপি ৪৫৭৭ ভোটে এগিয়ে।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি কেন্দ্রে বিজেপি ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে। জলপাইগুড়ি, রাজগঞ্জ, মাল, নাগরাকটা কেন্দ্রেও এগিয়ে বিজেপি।

Comments :0

Login to leave a comment