দিল্লিতে ছাত্রদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে নামছেন সাংসদরা। মঙ্গলবার বিকেলে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনে হবে মিছিল। বিরোধী বহু দলের সাংসদরা যোগ দেবেন মিছিলে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাধ্য হলেন নিট-র প্রশ্ন ফাঁস সম্পর্কে মুখ খুলতে। এনডিএ’র বৈঠকে তিনি দাবি করেছেন যে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে।
এদিন সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে হয় বৈঠক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিশদে আলোচনার দাবি নিয়ে দেখা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে। প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা অব্যবস্থা নিয়ে আলোচনার দাবি জানান তিনি।
Parliament Police Students
ছাত্রদের লাঠিচার্জ, বিকেলে মিছিল সাংসদদের, মুখ খুললেন মোদি
×
Comments :0