CJP Jantar Mantar

যন্তর মন্তরে ফের লাঠি, বন্ধ ইন্টারনেট, বার্তা ওয়াঙচুকের

জাতীয়

তিরুচিরাপল্লীতে ডিওয়াইএফআই’র প্রতিবাদ।

যন্তর মন্তরে ফের লাঠি চালালো পুলিশ। বুধবার সমানে বাড়ছিল ছাত্রছাত্রীদের জমায়েত। পুলিশ ফের টিয়ার গ্যাস চালালো যন্তর মন্তরের কাছে সংসদ মার্গে। যন্তর মন্তর সংলগ্ন এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা রয়েছে। 
বুধবার সারাদিন পুলিশের বাধার মুখে ছাত্ররা সমবেত হয়েছে। গুরগগাঁওয়ের মেদান্ত হাসপাতাল থেকে বার্তা দিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াঙচুক। অনশনের ২৫ দিনে তিনি বলেছেন, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন তাঁকে প্রাণিত করেছে। উস্কানিতেও সংকল্পে অটল থেকেছেন ছাত্রছাত্রীরা। তিনি অনশন তুলে নিতে তৈরি। তবে সরকারকে আশ্বাস দিতে হবে যে ছাত্রছাত্রীদের ওপর দায়ের সব এফআইআর প্রত্যাহার করা হবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দেখা করেন ওয়াঙচুকের সঙ্গে।
রাতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, ছাত্রদের আন্দোলনকে রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করা অনুচিত। প্রশ্ন ফাঁসের বিষয়টি তুলছেন ছাত্ররা। তার আগে সাংবাদিক সম্মেলনে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী বলেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সঙ্গত।
সরকার বাধা দেওয়ার রাস্তা থেকে সরেনি। সোনাম ওয়াঙচুকের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় ‘ইন্ডিয়া’ মঞ্চের ১৫ সাংসদকে। 
দীর্ঘ পঁচিশ দিন ধরে অনশন চললেও যন্তর মন্তরে কোনও প্রতিনিধি পাঠায়নি কেন্দ্রের সরকার। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মানতে নারাজ। নারাজ এনটিএ-কে বাতিল করতে। এই সংস্থাই একের পর এক পরীক্ষায় চরম ব্যর্থতা দেখিয়েছে। 
মেডিক্যাল প্রবেশিকা নিট’র প্রশ্ন ফাঁস হওয়ার জেরেই বিক্ষোভ দানা বাঁধতে থাকে। এবারের নিট স্নাতকে প্রথম আরিয়ান গুপ্তা বলেছেন ছাত্রদের দাবি সঙ্গত। গণতন্ত্রে বিরোধিতার পরিসর থাকা জরুরি।

Comments :0

Login to leave a comment