Protest Rally

লাহেক আলিকে গ্রেপ্তারের প্রতিবাদে একাধিক জেলায় মিছিল

রাজ্য জেলা

সিপিআই(এম)কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, রাজ্য কমিটি সদস্য তাপস সিনহা, রাজ্য কৃষক সভার সম্পাদক পরেশ পালের উপর বিজেপি দুষ্কৃতীদের  আক্রমণের প্রতিবাদে, এবং বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদ করায় লাহেক আলিকে গ্রেপ্তারের বিরুদ্ধে সোমবার মিছিল হয় গুসকরায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গুসকরায় গুসকরা শহর এরিয়া কমিটি ডাকা মিছিলে লজ পাড়া থেকে শুরু হওয়া মিছিল স্টেশন মোড় মল্লিক কাটরা বালিকা বিদ্যালয় বিদ্যাসাগর মেমোরিয়াল হল  ঘুরে কমরেড রবিন সেন ভবনে শেষ হয়। কৃষক মহিলা ছাত্র যুব শ্রমিক শ্রেণি সংগঠনের নেতাকর্মীরা মিছিলে সামিল হয়েছিলেন। নেতৃত্বে ছিলেন পার্টি নেতা এরফান শেখ। 
এদিন বিজেপি দুষ্কৃতীদের হাতে নিহত মন্টু মিঞার খুনিদের শাস্তি , এসআইআরে প্রকৃত ভোটারদের নাম দ্রুত ভোটার লিস্টে অন্তর্ভুক্তি করা , পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে দাম কমানো , সকলের জন্য কাজ, ফসলের লাভজনক দাম, স্মার্ট মিটার চালু করার  প্রতিবাদ জানিয়ে মঙ্গলকোট এরিয়া কমিটির উদ্যোগে গোবর্ধনপুরে মিছিল ও পথ সভা হয়। 
বারুইপুর ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার করতে সিপিআই(এম) নেতা লাহেক আলিকে মিথ্যা সাজানো মামলায় গ্রেপ্তারের ঘটনাকে ধিক্কার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার চাঁইপাট, সোনাখালি, দাসপুর, নাড়াজোল, কেশিয়াড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। মিছিল থেকে ভরষা কোথায়, ভয় ইন রাজ কায়েম করার পদক্ষেপ কে  ধিক্কার জানানো হয়। বিক্ষোভ সভায় সিপিআই(এম) নেতা রনজিত পাল বলেন, গুন্ডা দমন আইন এনে গুন্ডারাজ কায়েম করা হচ্ছে। নারী নির্যাতন ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির জরালো দাবির সাথে বারুইপুরে মাঝরাতে ঘটনার পুনর্গঠন করার নামে ভুয়ো ইনকাউন্টারের ঘটনা সাজানো না হলে, তার ভিডিও ফুটেজ প্রকাশের জরালো দাবি জানিয়েছেন। দোষীদের আড়াল করার হচ্ছে কিনা প্রশ্ন তুলে হয় প্রতিবাদ মিছিল হয়। 
বারুইপুরের সূর্যপুরের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে ধৃত সিপিআই(এম) নেতা লাহেক আলিকে সোমবার বারুইপুর আদালতে পুলিশ হাজির করে। এই মামলায় পুলিশ ১৪ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানালে বারুইপুর আদালতের এসিজেএম নীলাঞ্জন মল্লিক তাঁকে ৮ দিন পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন।
লাহেক আলিকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সিপিআই(এম) কাচড়াপাড়া এরিয়া কমিটির উদ্যোগে এক মিছিল এরিয়া কমিটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এই মিছিল শহর পরিক্রমা করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই(এম) উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য দেবাশীষ রক্ষিত প্রমুখ নেতৃবৃন্দ।
সিপিআই(এম) বীজপুর-পানপুর গ্রামীণ এরিয়া কমিটির উদ্যোগে জেঠিয়া এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। শ্যামনগর এরিয়া কমিটির উদ্যোগে এরিয়া কমিটির অফিসের সামনে থেকে এক মিছিল শহর পরিক্রমা করে। সরকার সুইটস মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সোমনাথ সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
উওর বারাকপুর এরিয়া কমিটির উদ্যোগে ইছাপুর ষ্টোরবাজারের সামনে থেকে এক মিছিল শুরু হয়। এই মিছিল মানিকতলা গিয়ে শেষ হয়।  বারাকপুর এরিয়া কমিটির উদ্যোগে লাহেক আলিকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আনন্দপুরী ষ্টেট ব্যাঙ্কের সামনে থেকে এক মিছিল বারাকপুর শহর পরিক্রমা করে। 
এদিন সকালে নরেন্দ্রপুর থানা থেকে পুলিশ ভ্যানে তোলার সময় লাহেক আলিকে হেলমেট পরিয়ে গাড়িতে তোলা হয়। বারুইপুর আদালতে শুনানি চলাকালীন অবাঞ্চিতরা আদালত চত্বরে ভীড় করে। পুলিশের সামনেই জয় শ্রীরাম ধ্বনি দেয়। পার্টিনেতা লাহেক আলির নি:শর্ত মুক্তির দাবিতে মিছিল হয় ডানকুনিতেও।

Comments :0

Login to leave a comment