ভারী বর্ষণে ভাসছে আসাম। জন জীবন বিপর্যস্ত। বন্যার কবলে অন্তত ৩ লক্ষ মানুষ। সেই মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে এসএফআই ডিওয়াইএফআই। শিক্ষা সামগ্রী থেকে শুকনো খাবার, ওষুধ সহ আর্থিক সাহায্যের জন্য কিউআর কোড ও ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে এসএফআই-ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
আসামের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এখনও পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। বন্যাত্র মানুষের পাশে দাঁড়াতে এসএফআই রাজ্য অফিস দীনেশ মজুমদার ভবনে ত্রাণ সামগ্রী দেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও তাদের স্বগে যোগাযোগ করার জন্য ৯৯৩৩৬৪৬৫৫৬ এই নম্বর দিয়েছে। এসএফআই রাজ্য সম্পদক দেবাঞ্জন দে বলেছেন, আসামের বন্যা কবলিত ছাত্রছাত্রী ও মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই মানুষের কাছে আমাদের আহ্বান আমাদের ত্রাণ সাহায্য করুন। সেই ত্রাণ আমরা পৌঁছে দেব।"
দেবাঞ্জন জানাচ্ছেন আগস্ট মাসের ৪ তারিখে তাদের প্রথম ধাপের ট্রেন পাঠানো হবে আসামে। ডিওয়াইএফআই রাজ্য কমিটির তরফে একটি কিউ আর কোড দেওয়া হয়েছে সেখানে অর্থ পাঠানোর অনুরোধ করেছে।
Comments :0