ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র 'সংসদ চলো' অভিযানে ছাত্রদের বিরুদ্ধে যে ব্যাপক আক্রমণ নামিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেইসঙ্গে, এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ও দাবি জানান তিনি। পাশাপাশি, কৃষক আন্দোলনকারীদের কোনরকম সহায়তা প্রয়োজন হলে তাদের পাশে থাকারও বার্তা দেন তিনি ।
মঙ্গলবারই ছত্রপতি শিবাজীনগরে নিজের বাড়িতে ফিরেছেন তিনি। এদিন নিজের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, " গণতন্ত্রকে রক্ষা করা এখন আর শুধুমাত্র বিরোধী দলের আজ নেই, দেশের নাগরিকদেরও এই কাজে এগিয়ে আসতে হবে।"
সেইসঙ্গে, প্রল্লাদ যোশী কে অদ্ভুত মানুষ বলে অভিহিত করে, নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে তাঁকে নিয়োগ করা নিয়েও এদিন সমালোচনা করেন তিনি। সেইসঙ্গে, তিনি অভিযোগ করে বলেন, "দেশের শিক্ষামন্ত্রী যদি ধর্ষকদের প্রশংসা করেন, তবে এর অর্থ হলো ধর্মেন্দ্র প্রধানকে সরানোর পর আরও এক অদ্ভুত ব্যক্তিকে সেখানে আনা হয়েছে। এর মাধ্যমে দেশকে কী বার্তা দেওয়া হচ্ছে? বিজেপি অন্যকাউকে এই পদে নিয়োগ করতে পারছে না, কারণ তাদের দল গুণ্ডা-বদমাশে ভরা। বিজেপির শাসনেই রাম রহিমের মতো ব্যক্তিরা প্যারোলে মুক্তি পায়। এই সরকার গুণ্ডা ও ধর্ষকদের সমর্থন করে।
অমিত শাহের পদত্যাগের বিষয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবিকে ও এদিন সমর্থন জানিয়েছেন তিনি। তিনি দাবি করেন, "অমিত শাহের অবশ্যই পদত্যাগ করা উচিত। ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের নির্দেশটি নিশ্চিতভাবেই অমিত শাহ দিয়েছিলেন। "
সেইসঙ্গে দীপকে বলেন বিজেপি কে নয় বরঞ্চ দেশের সংবিধান মেনে কাজ করা উচিত পুলিশের
দীপকে বলেন, বিজেপি কে নয় বরঞ্চ দেশের সংবিধান মেনে কাজ করা উচিত পুলিশের
অপরদিকে, এদিনই দিল্লি সরকার আজ জানিয়েছে যে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সম্প্রতি আয়োজিত বিক্ষোভের জেরে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তবে সরকার এ-ও জানিয়েছে যে, সুপ্রিম কোর্টের ২৮ জুলাইয়ের নির্দেশ অনুযায়ী, যাদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।
কৃষকরা যদি আন্দোলনের সময় সিজেপি-র সহায়তা চান, তবে দল তাঁদের পাশে দাঁড়াবে বলেও এদিন জানান অভিজিৎ দীপকে।
তিনি বলেন, "কৃষকরাও চান তাঁদের সন্তানেরা যেন সফল কর্মজীবনের অধিকারী হয়। অতীতে আমাদের আন্দোলনের সময় তাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। কৃষক নেতাদের যদি আমাদের সমর্থনের প্রয়োজন হয়, তবে আমরা তাঁদের পাশে দাঁড়াব। কৃষকদের যখনই আমাদের প্রয়োজন হবে, আমরা তাঁদের পাশে থাকব। আমিও এক কৃষক পরিবারের সন্তান। আমাদের অনেকেরই ভিত এই কৃষক পরিবার।"
Comments :0