Sonam Wangchuk

মোদীর ভিডিও, অনশন ভাঙলেন সোনম, প্রধানের পদত্যাগ দাবি ছাত্রদের

জাতীয়

দীর্ঘ ২৬ দিন পর কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে অনশন ভাঙলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে ফলের রস পানের মাধ্যমে তাঁর এই অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করেন। এই সময় তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোও সেখানে উপস্থিত ছিলেন।
এর কিছু আগে মধ্যরাতে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে প্রশ্ন ফাঁস হলে করা শাস্তির ব্যবস্থা হবে। তার জন্য একটি বিল নিয়ে কাল, শুক্রবার, আলোচনা হবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। মোদী বলেন, নিট প্রশ্ন ফাঁসের অপরাধীদের জেলে পাঠানো হয়েছে।
বারবার প্রশ্ন ফাঁস এবং বেনিয়মে দায়ী হলেও ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার ঘোষণা মোদী করেননি। তবে শিক্ষা সচিব বিনীত যোশিকে সরানো হয়েছে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান চলছে যন্তর মন্তরে। শুক্রবার কলকাতার মতো বিভিন্ন শহরে মিছিলও আছে।

Comments :0

Login to leave a comment