ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এনটিএ বাতিল না হওয়া পর্যন্ত চলবে লড়াই। কেবল আধিকারিকদের সরিয়ে দিয়ে দাবি মিটবে না। অপদার্থ সরকার এনটিএ-কে বাতিল করতে পারছে না।
শুক্রবার রাতে ধর্মতলায় অবস্থানের মধ্যেই একথা বলেছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
উল্লেখ্য, কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ প্রতিবাদ সামলাতে ৪৭ আধিকারিককে বদলি করেছে। ঘটনা হলো সংসদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকই স্বীকার করেছে যে এই সংস্থায় স্থায়ীভাবে নিয়োগ করা হয় না। অথচ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মতো সব পরীক্ষার দায়িত্বে এই সংস্থা।
(বিশদে দেখুন: ছাত্রদের দাবি সঠিক, স্থায়ী কর্মী নেই এনটিএ-তে সংসদে জানালো প্রধানের মন্ত্রকই)
দেবাঞ্জন বলেন, সব বাম ছাত্র সংগঠন এই মিছিল করেছে। সঙ্গে থেকেছেন বামপন্থী যুব আন্দোলনের নেতৃবৃন্দ। অংশ নিয়েছেন শিক্ষানুরাগী বহু মানুষ।
দেবাঞ্জন বলেন, বাংলার প্রতিটি কোণায় যন্তর মন্তর হবে যতক্ষণ না দাবি আদায় হচ্ছে। তিনি বলেছেন যে দিল্লিতে বিক্ষোভ স্থল এবং সংসদে কলকাতার এই ঐতিহাসিক প্রতিবাদের বার্তা পৌঁছে গিয়েছে।
দেবাঞ্জনের সঙ্গে ছিলেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা।
মিছিলে উত্তেজনা প্রসঙ্গে দেবাঞ্জন বলেন, আজই মৌলালি যুবকেন্দ্রে যুব বিজেপি’র বৈঠক ছিল। সংবাদিকদের অনুরোধ, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সেখান থেকে এই মিছিলে ঢুকে গোলমাল পাকানোর পরিকল্পনা হয়েছে।
দেবাঞ্জনের অভিযোগ, ডোরিনা ক্রসিংয়ের দখল নেয় হাজার হাজার ছাত্রছাত্রী। সেই সময়ে এই বাহিনী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। পুলিশ সাহায্য করেছে। উদ্দেশ্য ছিল, এই সুযোগে লাঠি চালানো।
NTA Student's Protest Dharmatala
LIVE: বাংলার কোণায় কোণায় হবে যন্তর মন্তর, ধর্মতলায় ঘোষণা ছাত্রদের
ধর্মতলায় বাম ছাত্র-যুব নেতৃবৃন্দ।
×
Comments :0