নদীয়ার মোট ১৭টি আসনের মধ্যে দক্ষিণের সাতটি আসনেই জয়ী বিজেপি। মোট ১৭ আসনের মধ্যে ১৫ আসনে বিজেপি, ২ আসনে তৃণমূল এগিয়ে।
উত্তরের কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, কৃষ্ণগঞ্জ, নাকাশিপাড়ায় এগিয়ে বিজেপি।
করিমপুরে এগিয়ে রয়েছে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূলের সঙ্গে তেহট্টে। ১৩ রাউন্ড শেষে বিজেপি থেকে ৬০৯ ভোটে এগিয়ে। পলাশীপাড়া কেন্দ্রে ১২ রাউন্ড গণনা শেষে ২৬৭৮ ভোটে এগিয়ে আছে বিজেপি।
আবার কালিগঞ্জ ও চাপড়াতে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ের অপেক্ষায় তৃণমূল প্রার্থী।
আরেকদিকে নদীয়ার দক্ষিণের ৬টি আসনেই জয় ধরে রাখল বিজেপি। এর মধ্যে রানাঘাট দক্ষিণ এবং শান্তিপুরের উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি জয়ী হয়েছিল। এবার নবদ্বীপও ছিনিয়ে নিল বিজেপি। ৬ বারের বিধায়ক তৃণমূল প্রার্থী পুণ্ডরিকাক্ষ সাহাকে হারিয়ে জয়ী বিজেপি প্রার্থী।
Assemb;y 2026: Counting
নদীয়ায় ১৭ আসনের মধ্যে ১৫টিতে এগিয়ে বিজেপি
×
Comments :0