PROTEM SPEAKER

প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়

রাজ্য

শপথগ্রহণ শেষে লোকভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি তাপস রায়।

বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে মঙ্গলবার শপথ গ্রহণ করেন তাপস রায়। এদিন লোকভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। তাপস রায়ের শপথগ্রহণের সময় লোকভবনে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
এদিন শপথ নিয়ে বেরিয়ে  তিনি বলেন, বিধানসভার নতুন বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে বুধ ও বৃহস্পতিবার। সূত্রের খবর অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ২৯০ জন বিধায়ক আগামী দু’দিনে শপথ নেবেন। পাশাপাশি আগামীদিনে তাপস রায়-ই বিজ্ঞানসভার অধ্যক্ষ হতে পড়েন বলেও রাজনৈতিক মহলে চলছে জল্পনা।

Comments :0

Login to leave a comment