আমরা বিচারের দাবিতে গতকাল পর্যন্ত যেরকম রাস্তায় ছিলাম আগামীকাল থেকেও আবার সেরকম ভাবেই রাস্তাতেই থাকবো। কারণ বিচার এখনও মেলেনি। নির্বাচনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন পানিহাটির সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্ত।
তিনি বলেন, "পশ্চিমবঙ্গে যে অন্ধকারাচ্ছন্ন সময় চলছিল তারই একটা নতুন অধ্যায় চালু হলো বিজেপির এখানে ক্ষমতায় আসীন হওয়ার ফলে। তিলোত্তমার ঘটনাগুলো পর থেকে বিচারের দাবিতে আমাদের লড়াই ছিল। সিবিআই-র কাছে যে ৫০ টা প্রশ্ন করা হয়েছিল যার সদুত্তর প্রধানমন্ত্রীও পর্যন্ত এসে দিতে পারেননি। এই কথাতেই আমরা আজও রয়েছি। আমরা বিচারের দাবিতে গতকাল পর্যন্ত যেরকম রাস্তায় ছিলাম আগামীকাল থেকেও আবার সেরকম ভাবেই রাস্তাতেই থাকবো। কারণ বিচার এখনও মেলেনি।"
কলতান নিজের পরাজয় নিয়ে বলেন, "মানুষের রায়ে অবশ্যই আমরা মাথা পেতে নেব এবং বামপন্থীরা বিধানসভায় প্রবেশ করতে পারছে। বিধানসভার বাইরে ও ভিতরে যে লড়াই ছিল দুটোকে আরও এক জায়গায় জড়ো করে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই লড়াই আমরা চালাবো।"
তৃণমূলের হেরে যাওয়া প্রসঙ্গে কলতান বলেন, "মানুষ যারাই দিয়েছে তা অবশ্যই সকলকে মেনে নিতে হবে। কিন্তু আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন যে, ক্ষমতায় যদি ওরা আসেন, তবে অভয়ার বিচার নিয়োগ দুর্নীতি গরু, কয়লা, বালি পাচারের ফাইল খুলবে। আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করব ফাইল খোলে কিনা। আর ফাইল যদি না খোলে, যদি সব দোষীরা শাস্তি না পায় তাহলে আমরা আবার রাস্তায় নামবো।"
Comments :0