Tutu Basu

প্রবীণ ক্রীড়া প্রশাসক টুটু বসুর জীবনাবসান

রাজ্য

ক্রীড়া প্রশাসক মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ স্বপন সাধন বসুর জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৮।
গত সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। 
স্বপন সাধন বসুকে কলকাতা ময়দান এবং তার বাইরেও বিভিন্ন অংশের মানুষ চিনতেন টুটু বসু নামে। তিনি ব্যবসায়ী ছিলেন। একটি সংবাদ গোষ্ঠীর মালিকও ছিলেন।
মোহনবাগান ক্লাবের সঙ্গে টুটু বসুর সম্পর্ক দীর্ঘদিনের। এই ক্লাবের প্রশাসনের সঙ্গে জড়িয়ে থেকেছেন দীর্ঘদিন। বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। সভাপতির দায়িত্বও পালন করেছেন। 
রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের দায়িত্ব পালন করেছেন টুটু বসু। 
টুটু বসুর শারীরিক অবস্থা জানতে হাসপাতালে যান রাজ্যের নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। গিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও।

Comments :0

Login to leave a comment