opposing a corporate mining project

ওড়িশায় কর্পোরেট খনি প্রকল্পের বিরোধিতা করায় গ্রেপ্তার দুই সমাজকর্মী, নিন্দা সিপিআই(এম)'র

জাতীয়

ওড়িশার সিজিয়োমালি ও কুত্রুমালি পাহাড়ে কর্পোরেট খনি প্রকল্পের বিরোধিতার কারণে ড.র‍্যান্ডাল সিকুইরা এবং ‘মা মাটি মালি সুরক্ষা মঞ্চ’-র বিশিষ্ট দলিত যুবনেতা লক্ষ্মণ নায়েককে গ্রেপ্তার করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই(এম) ওড়িশা রাজ্য কমিটি।
বেআইনি আটক এবং পদ্ধতিগত লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ তুলে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা নিজেদের ‘জল, জঙ্গল ও জমি’ রক্ষার লড়াই করছে, মূলত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় দমন-পীড়নের একটি অংশএই ঘটনা। 
বেদান্ত ও আদানি গ্রুপের সঙ্গে যুক্ত খনি প্রকল্পগুলোর বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদের শতাধিক জনকে জেলে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে অসংখ্য ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।
কর্পোরেট লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানুষদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি, সিপিআই(এম)-র ওড়িশা রাজ্য কমিটির তরফে যাদের জেলবন্দি করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, পুলিশি পদক্ষেপের বিষয়ে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং দমন-পীড়ন বন্ধের দাবি জানানো হয়েছে। সেইসঙ্গে, ওড়িশা সরকারকে অবশ্যই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে, পঞ্চম তফসিল, পেসা আইন ও বন অধিকার আইন  মান্যতা দিতে হবে এবং কর্পোরেট স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যাতে এই জনগোষ্ঠীর কণ্ঠস্বর ও সম্মতিকে উপেক্ষা করা না হয়, তা নিশ্চিত করতে হবে বলেও দাবি জানিয়েছে সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment