বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ।বুধবার সন্ধ্যায় মালদহের ইংরেজবাজার থানার রামকেলি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম সমীর ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। মৃতের ভাই বিবেক ঘোষ অভিযোগ করে বলেছেন, "তাঁর দাদা বিজেপি করে। অভিযুক্তরা তৃণমূলের কর্মী। দাদার সঙ্গে দীর্ঘদিনের তাদের বিবাদ ছিল। তার জেরেই দাদার উপর হামলা চালানো হয়। মৃতের ভাই অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল কর্মী শত্রু ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Malda
মালদায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ
×
Comments :0