সাজানো মামলায় জামিন পেলেন রাজারহাট নিউটাউনের সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক সহ ১৫ জন পার্টি কর্মী। বিজেপি পুলিশের যৌথ কারসাজিতে এই মিথ্যা সাজানো মামলা দেওয়া হয়েছিল। বুধবার বারাসতের মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১৫ জনের জামিনের আবেদন মঞ্জুর করেন। এদিনের মামলার আইনজীবী ছিলেন পার্টির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য পরিমল মিস্ত্রি।
উল্লেখ্য, এসআইআরে ভোটার তালিকায় বাদ যাওয়া নাম তোলার এবং সব যোগ্য মহিলাকে অন্নপুর্ণা যোজনার সুবিধা দেওয়ার দাবিতে গত ২১ সেপ্টেম্বর সিপিআই(এম) রাজারহাট নিউটাউন এরিয়া কমিটির ডাকে বিধাননগর পুলিশ কমিশনার ও রাজারহাট থানায় লিখিত চিঠি দিয়ে এলাকার সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডেপুটেশন দিতে যান রাজারহাট বিডিও অফিসে। সেই সময় পুলিশ বাধা দেয়। বলে আপানাদের জমায়েতের অনুমতি নেই। এই নিয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন মহিলারা। তাঁরা বলার চেষ্ঠা করেন ইতোমধ্যে বিধাননগর পুলিশ কমিশনার ও রাজারহাট থানায় চিঠি জমা দেওয়া আছে। কিন্তু পুলিশ শুনতে নারাজ। এতদসত্বেও মহিলারা সভা করে ডেপুটেশন দেন। পরে মিছিল করে ঘটনাস্থল ছাড়েন। এরপর বিজেপি ও পুলিশের ষড়যন্ত্রে যে সমস্ত পার্টি নেতা ও কর্মী ওইদিন ডেপুটেশন সভায় উপস্থিত ছিলেন না তাদের নামেও দুটি জামিন অযোগ্য ধারায় মোট ৪টি কেস দেয়। কেস দায়েরের পর বিজেপি’র কর্মীরা এলাকায় প্রচার করে এই মামলায় আরও ২০/ ২৫ জনের নামে কেস দেওয়া হবে। এই মামলায় পুলিশ এরিয়া কমিটির সম্পাদক আজিজার রহমানসহ এরিয়া কমিটি সদস্য, পার্টি সদস্য, শাখা সম্পাদকের নাম দেওয়া হয়েছিল। এই তালিকায় ছিল একজন পুরুষ ও মহিলা পঞ্চায়েত সদস্য ও এক টোটো চালকের নাম। এদিন জামিনের পর নেতৃবৃন্দ জানিয়েছেন, রাজারহাট থানার এই অগণতান্ত্রিক ও সাজানো মামলার প্রতিবাদে আগামীদিনে প্রতিবাদ সভা হবে।
CPIM
সাজানো মামলায় জামিন পেলেন ১৫ সিপিআই(এম) নেতা কর্মী
×
Comments :0