Gang-Raped in Garbeta

জলসা দেখতে দিয়ে গড়বেতায় দলবদ্ধ ধর্ষণের শিকার আদিবাসী নাবালিকা

রাজ্য জেলা

আদিবাসী নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ। রবিবার নৃশংশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার চন্দ্রকোনা রোড়ের বীট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে চন্দ্রকোনা রোড এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটি দেখতে গিয়েছিল নির্যাতিতা। অভিযোগ ছয় সাত জন তাঁর ওপর নারকীয় অত্যাচার চালায়।  নির্যাতিতা মেদিনীপুর মেডিকেলে ট্রমাটাইজ অবস্থায়। 
স্থানীয়দের বক্তব্য জলসার আসর থেকে ১৭ বছর বয়সের আদিবাসি নাবালিকাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ প্রমান করছে চন্দ্রকোনা রোড এখন শাসক দলের গুন্ডাদের দখলে।  
স্থানীয় সূ্ত্রে পাওয়া খবরে জানা গেছে, ওই রাতে জলসার আসরের পথে এক পরিচিত যুবকের সঙ্গে কথা বলার সময় ঘটনাস্থলে আরও অনেকে এসে হাজির হয়। তাঁকে ঘিরে জটলা পাকায়। হঠাৎ নির্যাতিতার মুখে রুমাল চাপা দিয়ে জঙ্গলে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর নাবালিকার ওপর চলে পাশবিক নির্যাতন। রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত তাকে দলবেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নাবালিকা জ্ঞান হারায়। জ্ঞান ফিরিয়ে নির্যাতিতাকে বাইকের মাঝখানে বসিয়ে দুই জন যুবক ঘরের কাছে ছেড়ে দিয়ে যায়। অভিযোগ বাইকে তুলে তাকে হুমকি দেয় মুখ খুললে পরিবারের সবাইকে খুন করবে। ধর্ষণকারীরা সাত জন ছিলো বলে নির্যাতিতার অভিযোগ। নির্যাতনের ঘটনা রাতেই তার এক আত্মীয় দিদিকে খুলে বলে। রক্তাক্ত অবস্থায় দেখে সেই দিদিই বাড়ির সকলকে ঘটনাটি জানিয়ে দেয়। গতকাল রাতেই নির্যাতিতার মা গড়বেতা থানার চন্দ্রকোনাবীট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছেন নির্যাতিতার বাবা ও গ্রামবাসীরা। 
নির্যাতিতা পুলিশকে তিন অভিযুক্তের নাম বলতে পেরেছে। পুলিশ সূ্ত্রে জানা গেছে তাদের না মঙ্গল টুডু(৩৫),  নবীন হাঁসদা ও সুদীন হাঁসদা। এদের দুই জনের বয়স ২০’র কাছাকাছি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয় ১০ দিনের পুলিশি হেফাজতে চেয়ে। আদালত পাঁচ দিনের হেফাজত নির্দেশ দিয়েছে। সরকারি আইনজীবী সৌমিলি মাইতি জানিয়েছেন, নির্যাতিতা ট্রমাটাইজ আছে তাই তার গোপন জবানবন্দি নেওয়া হয়নি। তবে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদেরও মেডিকেল টেস্ট করা হয় আজ আদালতে তোলার আগে। পুলিশ প্রসাশন সূত্রে জানা গেছে তিন জনকে গ্রেপ্তার করা হলেও বাকীদের খোঁজে তল্লাশি চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, যেখানে এই ঘটনা ঘটেছে সেই এলাকা সম্পূর্ণ বিজেপির দখলে।  বিজেপি’র নেতাদের উদ্যোগে এই জলসার আসর।

Comments :0

Login to leave a comment