Sonam Wangchuk Hospital

ওয়াঙচুককে অন্য হাসাপাতালে নেওয়ার অনুমতি, যন্তর-মন্তরে ফিরলেন ‘ককরোচ’ কর্মীরা

জাতীয়

সোনাম ওয়াঙচুককে সফদরজঙ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। তাঁকে নিয়ে যাওয়া হবে বেসরকারি মেদান্ত হাসপাতালে।
এদিকে শুক্রবার যন্তর-মন্তরে ধরনা স্থলে ফের সমবেত হয়েছেন ককরোচ জনতা পার্টির কর্মীরা। ওয়াঙচুক হাসপাতালে ২৪ দিন অনশনে রয়েছে। 
মঙ্গলবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির কর্মীদের সঙ্গে দেখা করতে যান বামপন্থী সাংসদরা। 
এদিন দিল্লি হাইকোর্টের রায়ের আগে সোনাম ওয়াঙচুককে হাসপাতালে রাখার কারণ সম্পর্কে স্বাধীন তদন্তের দাবি তোলেন চিকিৎসকরাই। দিল্লির সফদরজঙ হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এই দাবি জানিয়ে চিঠি লিখেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। 
প্রত্যেক রোগীকে সঠিক মর্যাদা দিয়ে চিকিৎসা করা উচিত। প্রতিষ্ঠিত চিকিৎসা বিধি এবং সংবিধানকে বিবেচনায় রেখে তাঁর সঙ্গে ব্যবহার করা উচিত।
উল্লেখ্য, এর আগে দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ ওয়াঙচুককে সরানোর আবেদন খারিজ করে দিয়েছিল। তার বিরুদ্ধে আবেদন জানান ওয়াঙচুকের স্ত্রী গীতাঞ্জলী আঙমো। 

Comments :0

Login to leave a comment