বেআইনি টোল প্লাজা এখনই বন্ধ করার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মুখ্যসচিব মনোজ আগরওয়াল বুধবার নির্দেশিকায় বলেছেন, কেবলমাত্র বেআইনি টোল বুথ এবং ড্রপ গেট এখনই বন্ধ করতে হবে।
মুখ্যসচিবের নির্দেশ পৌঁছেছে প্রশাসনের বিভিন্ন স্তরে। সরকারি নির্দেশিকায় অনুযায়ী, প্রশাসনিক নির্দেশ ছাড়াই বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা ব্যারিকেডও ভাঙতে হবে।
১৫ মে’র মধ্যে সব অবৈধ টোল প্লাজার তালিকা দিতে হবে জেলা প্রশাসনকে।
রাজ্যে তৃণমূল সরকারের মেয়াদে বহু জায়গায় এমন অবৈধ টোল প্লাজার দাপাদাপি থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। বিভিন্ন স্তরের তৃণমূল নেতাদের মদতে এসব অবৈধ টোল প্লাজা এবং ব্যারিকেড বা ড্রপ গেট বসিয়ে গাড়ির থেকে টাকা তোলা হতো। সরকার অনুমোদিত না হওয়ায় এই টাকা সরকারি কোষাগারে জমা পড়ত না। বিভিন্ন অংশের নিজেদের পকেটে যেত।
এদিন নির্দেশিকায় সব জেলা প্রশাসনকে বলা হয়েছে যে অবৈধ সব টোল প্লাজা তার ড্রপ গেট বা ব্যারিকেড দ্রুত সরিয়ে দিতে হবে। আরও বলা হয়েছে যে ভবিষ্যতে যাতে এমন অবৈধ টোল প্লাজা বসিয়ে গাড়ির থেকে টাকা তোলা না হয় নজর দিতে হবে সেদিকেও।
Illegal Toll Booths
বেআইনি টোল প্লাজা বন্ধের নির্দেশ, দু’দিনের মধ্যে তলব তালিকাও
×
Comments :0