Murshidabad

জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদ সিপিআই(এম)’এর

রাজ্য জেলা

মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভেঙেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। বুধবার সেই ভাঙা মূর্তির সামনে প্রতিবাদ সংগঠিত করলেন সিপিআই(এম) কর্মীরা। সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা জানান, ‘গতকাল রাতে কিছু দুষ্কৃতি জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভাঙে। আমরা বুধবার সকালে থানায় অভিযোগ জানাই। পাঁচজনকে ওই ঘটনার সাথে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দাবি মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।’
এদিন জামির মোল্লা, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিনহা, বদরুদ্দোজা খানের নেতৃত্বে ওই এলাকায় প্রতিবাদ মিছিল করে সিপিআই(এম)। যেই জায়গায় ঘটনা ঘটেছে সেখানে পতাকা লাগিয়ে আসেন সিপিআই(এম) কর্মীরা। জামির মোল্লা জানিয়েছেন বুধবার গোটা জেলা জুড়েই হচ্ছে প্রতিবাদ মিছিল। 
উল্লেখ্য ৪ মে বিধানসভা নির্বাচনে ফলাফলের সময় যাদবপুরের ৮বি’তে লেনিন মূর্তিতে গেরুয়া আবির লাগায় বিজেপির কর্মী সমর্থকরা। সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে সেই মূর্তি পরিষ্কার করে প্রতিবাদ জানায় সিপিআই(এম) কর্মী সমর্থকরা।

Comments :0

Login to leave a comment