ভোট পরবর্তী হিংসায় মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের যুগিন্দা রথতলা পাড়ায় পোল্ট্রি ফার্ম থেকে বাড়ি ফেরার সময় শফিকুল ইসলাম নামে এক সিপিআই(এম) কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি চালালে গুলি গিয়ে গলায় লাগলে গুরুতর আহত হলে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ।
উল্লেখ্য এই ডোমকল আসনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান।
Comments :0