ফিফা বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা বিরাজ করছে। তার মধ্যেই রাজস্থানের উদয়পুরের প্রখ্যাত ক্ষুদ্র শিল্পী ডঃ ইকবাল সাক্কা দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশ্বের সবচেয়ে ছোট সোনার ফিফা বিশ্বকাপ ট্রফি তৈরির দাবি করেছেন। ২১১টি বিশ্ব রেকর্ডের অধিকারী ডঃ সাক্কা অত্যন্ত ক্ষুদ্র আকারে ট্রফি, গোল্ডেন বুট, একটি ফুটবল এবং ভারতীয় পতাকাও তৈরি করেছেন। ডঃ সাক্কার তৈরি ট্রফি, গোল্ডেন বুট, ফুটবল এবং পতাকার প্রত্যেকটির আকার মাত্র ১ মিলিমিটার। প্রতিটি শিল্পকর্মে মাত্র ৫০০ মিলিগ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ শিল্পকর্মটি এতটাই ছোট যে খালি চোখে এটি দেখা অসম্ভব এবং এর জন্য বিশেষ লেন্সের প্রয়োজন হয়।
এই শিল্পকর্মে রুপো দিয়ে তৈরি একটি ছোট ফুটবল মাঠও রয়েছে, যেখানে গোলপোস্ট, ডি-কর্নার এবং জালের মতো জটিল কাঠামো খোদাই করা আছে। মাত্র ০.০২ ইঞ্চি আকারের ২৪ ক্যারেট সোনার একটি ক্ষুদ্র ব্যাগ তৈরি করেছেন তিনি। তিনি ৭৫ ঘণ্টায় ৭৫টি বিশ্বের সবচেয়ে ছোট সোনার ঘুড়ি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েন। ২০০-এরও বেশি বিশ্ব রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।
ডঃ সাক্কা বলেন, যদিও ভারত ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, তবুও এই শিল্পকর্মটি ভারতীয় কারুশিল্প এবং দেশের পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে। তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখে ভারতের পক্ষ থেকে এই শিল্পকর্মটি বিশ্বকাপজয়ী দলের কাছে উপস্থাপন করার জন্য অনুরোধ করেছেন।
Dr Iqbal Sakka
রাজস্থানের ক্ষুদ্র শিল্পী বানিয়ে ফেললেন ‘সোনার পরী’
×
Comments :0