উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় জয়জয়কার হুগলী জেলার। হুগলীর আরামবাগের বাসিন্দা পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র রামনগরের বাসিন্দা প্রীতম বল্লভ রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নং ৪৯৪ (৯৮.৮%)। এই আরামবাগেরই বাসিন্দা আরামবাগ বড়দঙ্গল আর এন ইনস্টিটিউশন র ছাত্র অরিত্র কুমার চক্রবর্তী ৪৯৩ নং (৯৮. ৬%) পেয়ে রাজ্যে ৪ র্থ স্থান অধিকার করেছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম ও মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করলো শ্রীরামপুর রমেশচন্দ্র হাইস্কুলের ছাত্রী মেঘা মজুমদার। মেঘার প্রাপ্ত নং ৪৯২ শতাংশের হিসেবে ৯৮. ৪%। মেঘার বাড়ি শ্রীরামপুরের চক্রবর্তী লেন এলাকায়। মেঘার বাবা জয় মজুমদার বলেন, ‘মেয়ের এই সাফল্যে আমরা গর্বিত। যে সকল ব্যক্তিদের সাহায্যে আমার মেয়ে এই সাফল্যর অনন্য নজির স্থাপন করলো তাদের অসংখ্য ধন্যবাদ। মেঘার আগামী দিনের ইচ্ছা ও ইউপিএসসি পাস করে দেশের আমলাতন্ত্রে সামিল হবে।’
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র বৈদ্যবাটির বাসিন্দা অনুরাগ গাঙ্গুলি। তার প্রাপ্ত নং ৪৯১ শতাংশের বিচারে ৯৮.২%। বলগরের বাসিন্দা নাটাগড় হাইস্কুলের ছাত্র আহমেদ সুলতান রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নং ৪৮৯ (৯৭. ৮%)।
HS Result 2026
আমলা হতে চায় উচ্চ-মাধ্যমিকের ছাত্রী মধ্যে প্রথম মেঘা
×
Comments :0