ED

শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে জারি লুক আউট নোটিশ

রাজ্য

শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করলো ইডি। সোনা পাপ্পু মামলায় তাকে বার বার তলব করেছে ইডি। কিন্তু কলকাতা পুলিশের এই কর্তা একবারও হাজিরা দেননি। তিনি দেশ ছেড়ে পালাতে পারেন এই আশঙ্কা থেকে তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করলো কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। 
তৃণমূল আশ্রিত দুষ্কৃতি সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা রয়েছে তার বিরুদ্ধে। এমন বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে ইডি। ওই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইডি। এই মামলার সূত্র ধরেই গত মাসে ফার্ন রোডে শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। ভোর থেকে শুরু হয়েছিল অভিযান। শেষে রাত ২টো নাগাদ শান্তনুর বাড়ি থেকে বেরিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। তারপরা শান্তনু এবং তার দুই ছেলেকে হাজিরা দিতে বলে ইডি। কিন্তু তারা হাজিরা দেননি।

Comments :0

Login to leave a comment