‘আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছিল।’ বিধানসভা নির্বাচনে হারার পর সাংবাদিক সম্মেলন করে সাফাই দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। উল্লেখ্য নিজের রাজনৈতিক জীবনে মমতা ব্যানার্জি কখনই বিজেপির বিরুদ্ধে লড়াই করেননি। মঙ্গলবার কালিঘাটে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন মমতা ব্যানার্জি বলেন, ‘ইন্ডিয়া মঞ্চের অনেক নেতা আমার সাথে যোগাযোগ করেছে। তারা বলেছে তারা আমাদের সাথে আছে। ইন্ডিয়া মঞ্চকে শক্তিশালী করবো। রাজ্য জুড়ে বিজেপি আমাদের ওপর অত্যাচার করছে। পুলিশ নিষ্কৃয়। আমরা ক্ষমতায় আসার পর সিপিআই(এম)’এর কোন দপ্তরে হামলা করিনি। কোন দপ্তর দখল করিনি।’
উল্লেখ্য ২০১১ সালের এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর লাগাতার বামপন্থীদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। দখল করা হয়েছে একের পর এক দপ্তর দখল করা হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বামপন্থীদের। এদিন সাংবাদিক সম্মেলন থেকে নির্লজ্জ ভাবে মিথ্যা কথা বলে গেলেন মমতা ব্যানার্জি।
উল্লেখ্য মমতা ব্যানার্জি এবং তার দল নির্বাচনে হেরেছে। কিন্তু তিনি এখনও পদত্যাগ করেননি। এদিন মমতাকে তার ইস্তফা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা হারিনি, জোড় করে হারানো হয়েছে। ২০০ আসনে আমরা এগিয়ে ছিলাম। মেশিনের সমস্যা ছিল। জোড় করে হারানো হয়েছে। আমি কেন গিয়ে পদত্যাগ করবো?’
একদিকে ইস্তফা না দেওয়ার কথা বলছেন তিনি আবার একই সাথে বলছেন, ‘এখন আমি মুক্ত পাখি, মানুষের হয়ে কাজ করবো।’
সংবাদমাধ্যমকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, ‘মিডিয়া সাভোটেজ করেছে। গতকাল প্রথম রাউন্ডের পর থেকে দেখাতে শুরু করেছে যে বিজেপি জিতছে। তার প্রভাব পড়েছে গণনা কেন্দ্রে এজেন্টদের ওপর।’
মমতা বলেন, ‘সিআরপিএফ আমাকে গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি। আমাকে শারিরীক ভাবে নিগ্রহ করা হয়েছে। বিজেপি গণনা কেন্দ্রের দখল নিয়ে নিয়েছিল। আমরা ফিরে আসবো। এদের বিরুদ্ধে লড়াই করবো। আমাদের অনেক কর্মীকে চাপ দেওয়া হচ্ছে বিজেপিতে যোগদান করার জন্য।’
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করবে। তারা আক্রান্ত এলাকা গুলোয় যাবে।
Mamata Banarjee
হারের পর মমতা মুখে সাফাই, জানালেন পদত্যাগ পত্র দেবেন না
×
Comments :0