প্রশ্নপত্র ফাঁসের এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রের বিজেপি সরকার এখন দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের পথে হাঁটছেন। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেন, যেখানে তিনি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার কথা বলেছেন। মোদী বলেন, যারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আপস করে, সরকার তাদের বিরুদ্ধে ক্রমাগত কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি জানান যে, এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িতরা বর্তমানে কারাগারে বন্দী আছেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপন করা হয়েছে এবং সরকার সংসদে আরও কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন পেশ করছে। তিনি পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেছেন। তিনি বলেছেন, সোমবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। নন্দন নিলেকানির নেতৃত্বে পরীক্ষা সংস্কারের জন্য একটি শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ ভারত সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য ক্রমাগত অনেক পদক্ষেপ নিচ্ছে। যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে, তারা জেলে পচে মরছে।’’ তাঁর তৃতীয় 'সেলফি মোড' ভার্টিকাল ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘শ্রী নন্দন নিলেকানির সভাপতিত্বে পরীক্ষা সংস্কারের জন্য একটি উচ্চ-স্তরের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং আধুনিক করার জন্য ব্যাপক সংস্কারের ওপর কাজ করবে, যাতে পরিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও উন্নততর পরীক্ষা ব্যবস্থা পায়।’’ প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠা করেছি। আমরা আগামীকাল সংসদে কঠোর বিধানসহ নতুন আইন প্রণয়নের মাধ্যমেও এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থা অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থা অবশ্যই স্বচ্ছ হতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’’
জন্তর মন্তরে সিজেপি’র প্রতিবাদ শেষ হওয়া এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরপরই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।
PM MODI
ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর
×
Comments :0