Garga Chatterjee

গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ

রাজ্য কলকাতা

ইভিএম নিয়ে উষ্কানিমূলক প্রচার এবং গুজব ছড়ানোর অভিযোগে বাংলা পক্ষের নেতা গর্গ চ্যাটার্জিকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, এবারের নির্বাচনে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু মন্তব্য করেছিলেন গর্গ। তাঁর সেই সব মন্তব্যকে ঘিরেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ছিল, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে গর্গকে।
বুধবার তাকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হতে পারে পুলিশের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment