Islampur

থানায় অভিযোগ জানানোর পরেও ইসলামপুরে অধরা ধর্ষণে অভিযুক্ত

জেলা

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! লিখিত অভিযোগের পরেও অভিযুক্ত অধরা, ইসলামপুর থানার সামনে ক্ষোভ নাবালিকার পরিবারের।
শারদৎসবের সময় বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গাইসাল-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম লব বিশ্বাস। তার বাড়ি ইসলামপুর থানার উত্তর কালানাগীন এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ অক্টোবর বাড়ি ফেরার পথে ওই নাবালিকার সঙ্গে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। এরপর ২৫ অক্টোবর ইসলামপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা। তবে অভিযোগ দায়েরের পরেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতা নাবালিকার পরিবার।
বুধবার ইসলামপুর থানার সামনে এসে ক্ষোভ উগরে দেন নাবালিকা ও তার পরিবারের সদস্যরা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তারা।
এখন প্রশ্ন উঠছে, নাবালিকার সঙ্গে এমন গুরুতর ঘটনার লিখিত অভিযোগ দায়েরের পরেও কেন এখনও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তকে? কবে মিলবে নাবালিকার ন্যায়বিচার? সেই দিকেই তাকিয়ে রয়েছে নির্যাতিতার পরিবার।

Comments :0

Login to leave a comment