প্রয়াত প্রবীন সিপিআই(এম) নেতা প্রাক্তন সাংসদ সুধাংশু শীল। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে তিনি ২০০৪ সালে সাংসদ নির্বাচীত হন। ডিলিমিটেশনে সেই আসন উঠে যায়। কলকাতা পৌরসভার ৫ বারের পুরপ্রতিনিধি ও মেয়র পারিষদ হিসাবেও তিনি দীর্ঘদিন কাক করেছেন। ২০০১ সালের বিধানসভা ভোটে জিতে জোড়াবাগান বিধানসভা কেন্দ্রের বিধায়কও হয়েছিলেন তিনি।
কমরেড সুধাংশু শীলের জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দুপুর ২ টায় বৃন্দাবন বসাক স্ট্রিটের পার্টি অফিসে তাঁর মরদেহ শায়িত রাখা হবে বলে পার্টি নেতৃত্ব জানিয়েছেন।
জনপ্রতিনিধি হিসাবে তিনি দক্ষতার সাথে কাজ করেছেন। এলাকার মানুষের সাথে ছিল নিবীড় জনসংযোগ। সাংসদ হিসাবে এলাকার কথা যেমন সংসদের তুলে ধরেছিলেন তেমন ভাবেই বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষের কথাও তিনি তুলে ধরেন। ক্ষুদ্র স্বর্ণ শিল্পীদের সমস্যার কথা, হকারদের কথা বার বার তিনি সংসদে তুলে ধরেছেন কথায়। জনতার সুবিধার কথা মাথায় রেখে জনপ্রতিনিধি হিসাবে তিনি কাজ করেছেন।
Comments :0