কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। জখম হয়েছেন ১২ জন শ্রমিক। শুক্রবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ইটাহার থানার ১২ নং জাতীয় সড়কের বালিয়াপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে এদিন সকালে বেশ কয়েকজন দিনমজুর শ্রমিক একটি লরি করে কাজে যাচ্ছিলেন। বালিয়াপাড়ায় লরি থেকে নামার সময় পিছন থেকে মালদাগামী আরেকটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় বাকিদের চিকিৎসা চলছে রায়গঞ্জ ও ইটাহার হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে ঘাতক লরিটি আটক করে ঘটনার তদন্ত করছে পুলিশ। লরির চালক পলাতক।
Road Accident in Raiganj
রায়গঞ্জে পথ দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু, জখম ১২
×
Comments :0