কেবল একটি শিক্ষাবর্ষেই ৫৮টি ইঞ্জিনিয়ারিং কলেজকে বন্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। পাঠরত ছাত্রছাত্রীদের পড়াশোনা আপাতত বন্ধ না হলেও নতুন ভর্তি নেওয়া হবে না আর এই কলেজগুলিতে।
দেশে কারিগরি শিক্ষার নিয়ামক প্রতিষ্ঠান অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) এই তথ্য দিয়েছে সংবাদসংস্থাকে।
এআইসিটিই জানাচ্ছে যে দেশে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ৯৫০টি কোর্সও বাতিল করে দেওয়া হচ্ছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের তথ্য দিয়ে এআইসিটিই জানাচ্ছে, ছাত্র ভর্তি কম হওয়া অন্যতম কারণ কলেজ বন্ধের। পাশাপাশি রয়েছে নির্ধারিত মাপকাঠি অনুযায়ী পরিকাঠামোর অভাবও।
এই ৫৮টি কলের মধ্যে ২৪টি কেবল দুই রাজ্যে। উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে বন্ধ হচ্ছে ১২টি করে ইঞ্জিনিয়ারিং কলেজ।
২টি বা ১টি করে কলেজ বন্ধ হচ্ছে তেলেঙ্গানা, পাঞ্জাব, গুজরাট, কর্নাটক, ওড়িশা, হরিয়ানার মতো রাজ্যে।
দেশে কারিগরি শিক্ষার কলেজ বন্ধ হওয়ার সঙ্গে শিল্প ও পরিষেবা ক্ষেত্রে শ্লথতার সম্পর্ক রয়েছে বলে মনে করে বিশেষজ্ঞদের বড় অংশ।
এআইসিটিই জানিয়েছে, আপাতত এই ৫৮টি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাস চালু থাকবে। যারা পড়ছে তাদের সমস্যা হবে না। তবে নতুন করে ভর্তি আর নেওয়া হবে না।
Engineering College Closure
এক বছরে দেশে বন্ধ ৫৮ ইঞ্জিনিয়ারিং কলেজ, শীর্ষে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ
×
Comments :0