Dengue

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, রাজ্যে আক্রান্ত ৪ হাজার

রাজ্য কলকাতা

রাজ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। বহু এলাকায় ডেঙ্গু আক্রান্তের সন্ধানও মিলেছে। জ্বর নিয়ে বহু মানুষ চিকিৎসকদের স্মরণাপন্ন হচ্ছেন।
রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।  
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী তথ্য দিয়েছেন চলতি বছরে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৪ হাজারের ওপর। ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন। সরকারি তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও নদীয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর মতে, এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়, অতএব ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন। সরকারের দায়িত্ব রয়েছে এক্ষেত্রে। এদিন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। 
মুখ্যমন্ত্রী বলেছেন ডেঙ্গু হলে তথ্য না লোকানোর কথা। 
এরপর সাংবাদিক বৈঠকে এর আগের বছরের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭৬০০। তিনি বলেছেন, দমদম, দক্ষিণ দমদম, হাবড়া পৌরসভায় এই মুহূর্তে কোনো প্রশাসক নেই। অনেক পৌরসভায় চেয়ারম্যান নেই, এমন কি কলকাতাতেও ৬১টি ওয়ার্ডে ডেঙ্গু বিষয়ে কোনো তথ্য নেই। সেগুলি সব যোগাড় করার চেষ্টা চলছে। তিনি দাবি করেছেন গতবারের থেকে এবার রাজ্যে ৫০ শতাংশ কম ডেঙ্গু সংক্রমণ। সেই কথাও জানানো হয়েছে। রাজ্যে এই মুহূর্তে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত। তিনি জানিয়েছেন জ্বর হলে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করা যাবে। মুখ্যমন্ত্রী বলেছেন ডেঙ্গু সচেতনতা অভিযান চলবে নভেম্বর পর্যন্ত। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ সাফাই অভিযান চলবে।

Comments :0

Login to leave a comment