স্টুডেন্টস হেলথ হোমের সভা ডেকেছিলেন অধ্যক্ষ। মালদা কলেজে সেই সভায় যোগ দিতে গিয়ে এবিভিপি’র হাতে আক্রান্ত হলেন এসএফআই মালদা জেলা আহ্বায়ক কৌশিক মৈত্র।
কৌশিককে ভর্তি করতে হয়েছে মালদা জেলা হাসপাতালে। ঘটনার জেরে আহত হয়েছেন ডিয়াইএফআই জেলা সম্পাদক অরূপ পোদ্দারও।
হাসপাতালেও রাতে চড়াও হয়েছে এবিভিপি’র বাহিনী। সেখানে রয়েছেন দেবজ্যোতি সিন্হা সহ ছাত্র-যুব আন্দোলনের প্রাক্তন নেতৃবৃন্দ।
সিপিআই(এম) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিন্হা জানিয়েছেন যে অধ্যক্ষের ডাকা বৈঠকে যোগ দিতে গেলে কৌশিককে ঘিরে ধরে এবিভিপি’র বাহিনী। এরাই আগেই তৃণমূল ছিল। নির্বাচনের পর ঝাণ্ডা বদলে বিজেপি এবং এবিভিপি হয়েছে।
কৌশিককে ঘিরে ধরে এই বাহিনী বলতে থাকে, কেলেজে এসএফআই’র ঝান্ডা লাগানো হচ্ছে কেন? কেন ইউনিট তৈরি করা হচ্ছে? কৌশিকও বলতে থাকেন যে ছাত্রদের দাবি নিয়ে এসএফআই শিক্ষা প্রতিষ্ঠানে লড়াই জারি রেখেছে সারা দেশে। লড়াই হবে মালদা কলেজেও।
এই বাহিনী কৌশিককে একটি ঘরে ঢুকিয়ে মারধর চালাতে থাকে। কোনোমতে ফাঁক পেয়ে ফোন করে বিষয়টি জানান তিনি। তারপরই ছুটে আসেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক অরূপ পোদ্দার। এই বাহিনী হামলা চালায় তাঁর ওপরও।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দিমাগি নকাশাল’-দের দেখে নেওয়ার ভাষণ দেওয়ার পর থেকে দেশজুড়ে হুজ্জুতি চালাচ্ছে আরএসএস’র অনুগামী সাম্প্রদায়িক এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজেও হামলা চালিয়েছে এদেরই বাহিনী।
দেবজ্যোতি সিন্হা জানিয়েছেন যে এবিভিপি’র নামে যারা হামলা চালাচ্ছে তারা কলেজের চাত্র কোনোদিনই ছিল না। অধ্যক্ষের ডাকা সভায় যোগ দিতে এসে আক্রমণ হলো। অধ্যক্ষেরও উচিত ব্যবস্থা নেওয়া।
ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়ে পড়তে থাকলে পুলিশও আসে ঘটনাস্থলে। হাসপাতালে দ্বিতীয় দফায় হামলার জন্য জড়ো বাহিনীর কয়েকজনকে তুলে নেয়।
মালদহ থানাতেও দায়ের হচ্ছে অভিযোগ। সিপিআই(এম) জেলা সম্পাদক কৌশিক মিশ্রও রয়েছেন থানায়। জেলাজুড়ে ছড়িয়েছে ক্ষোভ।
এদিকা মালদা হাসপাতালের চিকিৎসকরা কৌশিককে পর্যবেক্ষণের জন্য ভর্তি রেখেছেন। তাঁর সারা শরীরে আঘাত রয়েছে। অরূপ পোদ্দারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
Maldah ABVP Attack on SFI
মালদা কলেজেই আক্রমণ এবিভিপি’র, আহত এসএফআই’র জেলা আহ্বায়ক
আহত এসএফআই নেতাকে নিয়ে মালদা হাসপাতালে ছাত্র-যুব কর্মীরা।
×
Comments :0