উত্তর ২৪ পরগনায় বাগদা কেন্দ্রে ১০ম রাউন্ড শেষে বিজেপি ২১ হাজার ৪৩ ভোটে এগিয়ে।
বনগাঁ উত্তরে ৭ম রাউন্ড শেষে বিজেপি ৮ হাজার ৩৩৩ ভোটে এগিয়ে।
বনগাঁ দক্ষিণে ৬ষ্ঠ রাউন্ড শেষে বিজেপি ৭ হাজার ৫৫৫ ভোটে এগিয়ে। ৮ম রাউন্ড শেষে হাবড়ায় ৩৬৭ ভোট তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক এগিয়ে।
গাইঘাটা ৭ম রাউন্ড শেষে বিজেপি ১৭ হাজার ৮৪০ ভোটে এগিয়ে।
জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে ১৫,৭৬২ ভোটে। জলপাইগুড়ি সদর বিধানসভায় বিজেপি ১৬, ৯৭২ ভোটে এগিয়ে। ময়নাগুড়িতে বিজেপি ২১, ২১৮ ভোট, ধুপগুড়িতে বিজেপি ১৮,১১৯
ভোটে এগিয়ে।
ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাকাটা বিধানসভা কেন্দ্রেও এগিয়ে বিজেপি।
হুগলী জেলায় নবম রাউন্ডের শেষে উত্তরপাড়া কেন্দ্রে বিজেপি ৭,০০০ ভোটে এগিয়ে। ধনেখালিতে সপ্তম রাউন্ডের শেষে তৃণমূলের অসীমা পাত্র ৬,২৬৭ ভোটে এগিয়ে। হরিপালে তৃণমূল প্রার্থী ছয় রাউন্ড গণনার শেষে মাত্র ২৪৪ ভোটে এগিয়ে করবি মান্না। চনন্দননগরে বিজেপি ৪, ১৬০ ভোটে এগিয়ে। সপ্তম রাউন্ডের শেষে সিঙ্গুরে বিজেপি এগিয়ে ৯,২৫৬ ভোটে।
Assembly 2026 Trends
ভোট প্রবণতা: জলপাইগুড়ি, হুগলী, উত্তর ২৪ পরগনায়
×
Comments :0