CID Abhishek

ফের সিআইডির নোটিশ অভিষেককে

রাজ্য কলকাতা

ফের অভিষেকের বাড়িতে সিআইডি। সই জাল তদন্তে পর বিধানসভা নির্বাচনেরর সময় উস্কানি মূলক মন্তব্যের জেরে ফের তাঁর বাড়িতে গেলো সিআইডি। কিন্তু অভিষেক বাড়িতে না থাকায় নোটিস দেওয়া নিয়ে জটিলতা তৈরী হয়। কালীঘাটের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকেন সিআইডির আধিকারিকরা।  

জানা গিয়েছে, চলতি বছর বিধাসভা নির্বাচনের সময় করা মন্তব্যের জেরেই এই নোটিশ। অভিষেক ব্যানার্জি নির্বাচনী সভা থেকে বলেছিলেন যে ভোটের ফলাফল বেড়ানোর পর ডিজে বাজানো হবে। তার বক্তৃতায় ছিল প্রতিহিংসা মূলক বক্তব্য। এই মন্তব্য উস্কানিমূলক এই অভিযোগ এনে বাগুইআটি থানায় এফআইআর দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্তভার বিধান নগর কমিশনারেটের সাইবার বিভাগের থেকে গিয়েছে রাজ্য সিআইডির কাছে। সেই নোটিশ দিতে অভিষেকের বাড়িতে যায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন বিকেল ৪:৪০ নাগাদ অভিষেকের কালিঘাটের বাড়িতে পৌঁছায় তাঁরা। কিন্তু সে বাড়ি না থাকায় কে নোটিশ নেবে তা নিয়ে জটিলতা শুরু হয়।        

উল্লেখ্য, বিধায়কদের সই জাল তদন্তে বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের সদর দপ্তরে সিআইডি’র কাছে হাজিরা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সন্ধ্যে ছটার মধ্যে ভবানী ভবনে গিয়ে হাজিরা দিতে হবে অভিষেক ব্যানার্জিকে। তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। প্রায় ৫ ঘন্টা জেরার পর রাত ১১:৩০ ভবানী ভবন থেকে বেড়ান তিনি।

Comments :0

Login to leave a comment