সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এখনও ঘোষণা করা হয়নি রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট। তার আগেই, ২৭ ফেব্রুয়ারি, রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ রাজ্যে ভোট ঘোষণার আগেই রাজ্যে প্রবেশ করছে কেন্দ্রীয় বাহিনী।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, "২৮ তারিখের আগেই রাজ্যে প্রবেশ করে যাবে কেন্দ্রীয় বাহিনী। আগের ঘোষণা অনুযায়ী ১ তারিখের মধ্যেই জায়গায় জায়গায় মোতায়েন করা হবে বাহিনীকে। মোতায়েন হওয়ার সঙ্গে সঙ্গেই অঞ্চলগুলি ঘুরে ঘুরে পরিদর্শনও করবে। যদি আইনশৃঙ্খলা ভঙ্গের কোন ঘটনা ঘটে তাহলে ডিএম এবং এসপি সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের কোথায় কি ঘটছে তার ফিডব্যাকও দেবে কমিশনকে।"
বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যে প্রাথমিক পর্যায়ে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তার আভাস দিয়েছে নির্বাচন কমিশন।
সিইও দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলাতেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে মোট ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে কলকাতায় মোতায়েন হচ্ছে ১২ কোম্পানি বাহিনী। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। হুগলী এবং পূর্ব মেদিনীপুর জেলাতে মোতায়েন হচ্ছে ১৪ কোম্পানি বাহিনী। মুর্শিদাবাদে মোতায়েন করা হচ্ছে ১৬ কোম্পানি বাহিনী। মালদহ এবং নদীয়ায় ১২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূর্ব বর্ধমানে ৮ কোম্পানি বাহিনী এবং পশ্চিম বর্ধমানে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পনি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেমন উত্তর দিনাজপুরে ১১ কোম্পানি বাহিনী, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। দার্জিলিং এবং কোচবিহারে ৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। জলপাইগুড়িতে ৭ কোম্পানি বাহিনী, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি বাহিনী এবং কালিম্পঙে ৩ কোম্পনি বাহিনী মোতায়েন করা হচ্ছে।
জানা যাচ্ছে, রাজ্য জুড়ে মোতায়েন করা এই কেন্দ্রীয় বাহিনীগুলির প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন করে জওয়ান থাকবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। পরে আরও কিছু অতিরিক্ত তালিকা যুক্ত হবে এই তালিকার সঙ্গে। ওই চূড়ান্ত তালিকা প্রকাশের পরের দিন থেকেই রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু করে দিচ্ছে কমিশন।
Central forces are being deployed
ভোট ঘোষণার আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী
×
Comments :0