DYFI

ধর্মীয় বিভাজনের বাইনারি ভেঙে কাজের জন্য লড়াইয়ের আহ্বান মীনাক্ষীর

রাজ্য কলকাতা

বুধবার মৌলালী যুবকেন্দ্রে ডিওয়াইএফআই’র কনভেনশনে মীনাক্ষী মুখার্জি। মঞ্চে নেতৃবৃন্দ।

কর্মসংস্থানের সমস্যাকে না মেটাতে পেরে ধর্মের নামে লড়াই বাঁধিয়ে দিচ্ছে দুই সরকার। যুবদের কর্মসংস্থানের পক্ষে লড়াই গড়ে তুলতে হবে ডিওয়াইএফআই। তার জন্য লাগাতার আন্দোলন ছাড়া পথ নেই। 
ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত কর্মসংস্থান বিষয়ক কনভেনশনের উদ্বোধনে একথা বললেন সর্বভারতীয় যুব আন্দোলনের নেত্রী মীনাক্ষী মুখার্জি। 
রাজ্যে স্থায়ী কর্মসংস্থানের জন্য 'শিল্প চাই কাজ চাই, বাম পথে বাংলা চাই' এই স্লোগানকে সামনে রেখে কারখানার গেটে, শিল্পের জন্য অধিগৃহীত জমির বাইরে মিটিং মিছিল সমাবেশ করেছে ডিওয়াইএফআই। যুব নেতৃবৃন্দ বলছেন এই লড়াই আরও জোরদার হবে। 
বুধবার কলকাতা মৌলালি যুব কেন্দ্রে কর্মসংস্থান বিষয়ক কনভেনশন করে ডিওয়াইএফআই। এদিন উপস্থিত যুবদের মধ্যে বিভিন্ন গ্রুপ করে আলোচনা করা হয়। সেই রিপোর্ট কনভেনশনে আলোচনা হয়।  কনভেনশনের উদ্বোধন করে মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সম্পাদক জিয়াউল আলমও। কনভেনশনে খসড়া রিপোর্ট পেশ করেন ডিওয়াইএফআই  রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, সভাপতিত্ব করেন অয়নাংশু সরকার।
এদিন মীনাক্ষী বলেন, "ডিওয়াইএফআই দীর্ঘদিন ধরে রাজ্যে বিভাজনের দুই শক্তির বাইনারি ভেঙে লড়াইয়ের পথ প্রশস্ত করছে। টিভি মিডিয়ার মধ্যে যা প্রচারিত হচ্ছে তার সঙ্গে রাস্তায় লড়াইয়ের বাস্তবতা মিলছে না। বামপন্থীদের কথা বাজারি মিডিয়া প্রচার করবে না। আমাদের লাগাতার আন্দোলন করে যেতে হবে।’’ তিনি বলেন, ‘‘কাজের অধিকার সংবিধানসম্মত অধিকার। তা অর্জন করতে হবে। সম্প্রতি বাজেটে যুব সমাজের স্থায়ী কর্মসংস্থানের জন্য কোনও কথা নেই। কর্মসংস্থানের পক্ষে লড়াই তৈরি করতে হবে ডিওয়াইএফআই-কে।"
তিনি আরও বলেন, "রাজ্য সরকার বলছে উন্নয়ন করছে সঙ্গে ভাতাও দিচ্ছে। উন্নয়ন হলে তো ভাতার প্রয়োজন থাকত না। উন্নয়ন মানে যুবদের স্থায়ী চাকরি, কল কারখানা, শিল্প উদ্যোগ। এর কোনোটাই করেনি সরকার। রাজ্য সরকারের রিপোর্ট বলছে শিল্পে সরকারি বিনিয়োগ কমেছে রাজ্যে। আমাদের দেশে ঠিক শ্রমিক বিলোপ আইন ছিল। ঠিকা শ্রমিক হিসাবে কাউকে নিয়োগ করা হলে তাদের স্থায়ী করতে হবে। কিন্তু কেন্দ্রের সরকার শ্রমিক বিরোধী ৪টি শ্রম কোড লাগু করে শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নিচ্ছে।’’
ধ্রুবজ্যোতি সাহা বলেন যে বেকার যুকদের জন্য ভাতার প্রকল্প ঘোষণা করেছে সরকার। সেই ভাতা নামমাত্র। তাতে যুবজীবনের যন্ত্রণা মেটে না। যুবরা শক্ত হাতে কাজ চান। খেটে রোজগার করতে চান। সরকারকে তার পক্ষে নীতি নিতে হবে। সেই লড়াই গড়তে হবে।

Comments :0

Login to leave a comment