Sujan Chakrabarty

যেমন কমিশন তেমন রাজ্য, খেদ চক্রবর্তীর, দেখুন ভিডিও

রাজ্য

নির্বাচন কমিশন যে অযোগ্য, অপদার্থ আদালতের পরপর নির্দেশে তা প্রমাণিত। আবার রাজ্য সরকার আধিকারিক না দিয়ে মানুষের হেনস্তা বাড়িয়েছে। যেমন নির্বাচন কমিশন তেমন রাজ্য সরকার। 
এসআইআর প্রসঙ্গে একথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 
পাশাপাশি রাজ্যে ১২ ফেব্রুয়ারির ধর্মঘটকে কেন্দ্র করে বিভিন্ন প্রচার এবং আন্দোলন সম্পর্কেও বলেন তিনি।  
চক্রবর্তী বলেছেন, মাত্র ১ হাজার টাকা করে ভাতা বাড়ানোর কথা বলেছে রাজ্য বাজেট। পার্শ্ব শিক্ষকদের, মিড ডে মিল কর্মীদের, আশা কর্মীদের, যাঁরা শিক্ষা-স্বাস্থ্যকে বাঁচিয়ে রাখেন তাঁদের সঙ্গত মজুরি দেবে না রাজ্য সরকার? সমকাজে সমবেতনের দাবি তো পরের কথা, বেঁচে থাকার মতো অর্থ দেবে না?

Comments :0

Login to leave a comment