English Bazar Municipality

ইংরেজবাজার পৌরসভায় চেয়ারম্যান পদে বিজেপিকে সমর্থনের ঘোষণা 'ভালো তৃণমূলের'

রাজ্য জেলা

ইংরেজবাজার পৌরসভার তৃণমূলের ১১ কাউন্সিলর দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজেদের নির্দল বলে ঘোষণা করলেন। চেয়ারম্যান পদে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা‌ করলেন।
বুধবার, ৭ অক্টোবর, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন। মোট ২৯  নির্বাচিত সদস্যর মধ্যে ৩ জন বিজেপি, ১ জন নির্দল ও ২৫ জন তৃণমূল। প্রচার আছে বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি ওই পদে বসবেন। 
আগামীকাল মালদহে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা ও ভাঙ্গন কবলিত মানিকচকে যাবেন। তবে এখনো শোনা যায়নি তিনি ভুতনি যাবেন কিনা। মথুরাপুর হাইস্কুল মাঠে সভা করবেন ও ত্রাণ দেবেন। 
সফরে আসার আগেই‌‌ 'ভালো তৃণমূল'-র জেলার দু-দুটি গুরুত্বপূর্ণ পদ উপহার দিবে বিজেপিকে। মঙ্গলবার জেলা পরিষদে দল ভাঙিয়ে প্রাধান্য নিশ্চিত করেছে বিজেপি।

Comments :0

Login to leave a comment