RG KAR SCAM

আদালতে হাজিরা আখতারের

রাজ্য কলকাতা

আলিপুরের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন সহ-অধ্যক্ষ আখতার আলি। অসুস্থতার কারণে বার বার আদালতের সমন এড়িয়ে গিয়েছিলেন আখতার। এদিন তিনি হাসপাতাল থেকে সরাসরি চলে আসেন আদালতে। কিন্তু আত্মসমর্পন করা হয়নি তার। সোমবার ফের হাজিরা দেবেন বলে জানা গিয়েছে।
গতকাল আরজি কর হাসপাতালে আর্থীক দুর্নীতি নিয়ে মুখ খোলা প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিবিআইয়ের বিশেষ আদালত। আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসার পরপরই হাসপাতালে চলতে থাকা আর্থীক দুর্নীতির বিষয়টিও সমানে আসে। নাম জড়ায় প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের। সেই সময় এই দুর্নীতি নিয়ে সরব হন আখতার। উল্লেখ্য এই দুর্নীতির তদন্তও সিবিআই চালাচ্ছে। 
আখতারের বিরুদ্ধে এর আগে চার্জশটি জমা দিয়েছিল সিবিআই। তাকে সমন পাঠানো হলেও সে হাজিরা দেয়নি। শুক্রবার তার বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আলিপুরের বিশেষ সিবিআই আদালত। 
আখতারের বিরুদ্ধে চার্জশিটে সিবিআইয়ের অভিযোগ, সন্দীপের আগে থেকে তিনি ওই হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন আর্থিক দুর্নীতিতে।

Comments :0

Login to leave a comment