Diamond Harbour EC

৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি, ডায়মন্ড হারবারে কমিশনের পর্যবেক্ষক

জেলা

ডায়মন্ড হারবারের চারটি বিধানসভার ৭৭টি বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন খতিয়ে দেখতে এলাকায় গিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। 
কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তের নেতৃত্বে যায় ওই প্রতিনিধি দল। 
সুব্রত গুপ্ত বলেছেন যে ডায়মন্ড হারবারের ফলতা কেন্দ্র থেকে ৩২টি অভিযোগ জমা পড়েছে। পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। এমন অভিযোগ রয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে ২৯টি, মগরাহাট কেন্দ্র থেকে ১৩টি এবং বজবজ থেকে তিনটি। 
মগরাহাট বাদে বাকি সব বিধানসভা কেন্দ্রই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। মগরাহাট জয়নগর কেন্দ্রের মধ্যে পড়ে।
বামপন্থীরা বিভিন্ন সময়ে ভোটচুরির ‘ডায়মন্ড হারবার‘ মডেলের বিরুদ্ধে সরব হয়েছে। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনও এই লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি। 
এর আগে উত্তর প্রদেশের এক আইপিএস আধিকারিককে এনে ফলতায় পাঠিয়ে ভোটের দিন বিশেষ সুরক্ষা ব্যবস্থা পাকা করার দাবি করেছিল নির্বাচন কমিশন। সংবাদমাধ্যমে নাটকীয় উপস্থাপনাও ছিল উত্তর প্রদেশের সেই আধিকারিককে ঘিরে। 
তবে কাজের কাজ কতটা হয়েছে তা স্পষ্ট নয়। গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফা ভোটের দিনই সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েচিলেন যে ইভিএম-এ তৃণমূলের বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের নাম ও প্রতীকে সাদা টেপ লাগানোর ঘটনা নিয়ে অভিযোগ জানানো হয়েছে।
বিজেপি ইভিএম-এ কারসাজি সংক্রান্ত তুলে অভিযোগ জমা করেছিল। কমিশন জানিয়েছে ইভিএম-এ বিভিন্ন পদার্থ ফেলার অভিযোগও জমা পড়েছে। বুথে কে ঢুকছে বা বেরচ্ছে দেখতে বসানো ক্যামেরার নজরদারিতে বাধা দেওয়ার অভিযোগও জমা পড়েছে।

Comments :0

Login to leave a comment