MUKTADHARA | UTSAV 1433 | PROBANDHA | SHARODUTSAVE NATUNPATA — MUKTADHARA | KRISHANU BHATTACHARJEE | 22 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | প্রবন্ধ | শারদোৎসবে নতুনপাতা — মুক্তধারা | কৃশানু ভট্টাচার্য্য | ২২ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  PROBANDHA  SHARODUTSAVE  NATUNPATA   MUKTADHARA  KRISHANU BHATTACHARJEE  22 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

প্রবন্ধ

শারদোৎসবে  নতুনপাতা — মুক্তধারা : কৃশানু ভট্টাচার্য্য 

২০ অক্টোবর ২০২৬ - ৪র্থ বর্ষ 
 

নানা বিতর্ক, নানা সংঘর্ষ, নানা দুর্ঘটনায় এবারের শারদ উৎসব অতিবাহিত হল। ‌ প্রিয়জনের মৃত্যুর বেদনায়,  সভ্যতার সংস্কৃতির ওপর আক্রমণে এবং সার্বিক বোঝাপড়ার অভাবে এবারের শারদোৎসব হয়তো আগামী দিনে বহু আলোচনার কেন্দ্রে থেকে যাবে। তার মাঝেই রয়ে যাবে অনাবিল আনন্দ, কিছু সুখ স্মৃতি, শিল্প ভাবনার অনুপম বহিঃপ্রকাশ আর সবার উপরে বেশ কিছু মন মুগ্ধকর ব্যক্তিগত অভিজ্ঞতা। ‌ আসলে উৎসবের মূল সুরটা এখানেই। কোন একটা উপলক্ষকে কেন্দ্র করে মানুষ এই সুরটাকে স্পর্শ করতে চায়। ‌ চায় দৈনন্দিন কালিমার, রোজকার জীবনের সংকট উত্থান পতনের পরিবেশ থেকে নিজেকে মুক্ত করতে,  নিজেকে নতুন করে জানতে। ‌ সে কারণেই উপলক্ষটা বড় নয়, বড় কিন্তু উৎসব। এই উৎসব মনের কালিমা ঘোচাবার উৎসব, এই উৎসব অন্ধকার থেকে আলোয় ফেরার উৎসব, এই উৎসব সৃজনের উৎসব।
উৎসবের এই দিনগুলিতে শারদ গণশক্তির পাশাপাশি গণশক্তি সারা দিন নানা বয়সের মানুষের সৃজনকে তুলে ধরেছে। ‌নতুনপাতা — মুক্তধারা-র এ তালিকায় যেমন রয়েছেন আমাদের অবিস্মরণীয় পূর্বপুরুষরা রয়েছেন পরিণত মনের মানুষেরা তার পাশাপাশি যাদের উপর ভরসা করে সভ্যতা সংস্কৃতি বেঁচে আছে। সেই কচিকাচাদের অবদানটাও খুব বড়। সকলে মিলে প্রায় শতাধিক সৃজনশীল কাজের একটা মালা তৈরি করা হয়েছে। এই শারদ উৎসবে গণশক্তির পাতায়। বিশ্বাস এবং আস্থা এই মালা একদিন এই পৃথিবীকে নতুন সাজে সজ্জিত করবে। ছোট ছোট ফুলগুলো একদিন গোটা পৃথিবীতে সুগন্ধ ছড়িয়ে দেবে।

উৎসব তো শেষ,  তারপর? উৎসবের রেশ থেকে যাবে আগামী একটা বছর। ‌ রবীন্দ্রনাথ একবার তার ট্রেন যাত্রার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন যে অনেকক্ষণ ট্রেনে চরে থাকলে ট্রেন থেকে নাম্বার পরেও ট্রেনে চলবার দুলুনি শরীরের মধ্যে লেগে থাকে। সেই দোলায় দুলতে দুলতে ট্রেনে না চড়লেও ট্রেনে চড়ার আনন্দ অনুভব করা যায়। ‌ উৎসব অনেকটা সেরকম।‌ উৎসব শেষ হয়ে যায়, মন্ডপে পড়ে থাকে একটা প্রদীপ, বাতিওয়ালারা বাতি খুলে নেন, কিন্তু মানুষের মনের মধ্যে যে বাতি জ্বলে ওঠে সে বাতি অন্ধকার দূর করে।  কিম্বা অনেক অন্ধকার দূর করবার জন্য অনেক অনেক বাতি জ্বালিয়ে দেয়। ‌ নতুনপাতা — মুক্তধারা-র এটাই উৎসবের প্রাপ্তি। আর তাই উৎসব শেষ হয়ে গেলেও উৎসাহ শেষ হয় না। ‌ নতুন করে আনন্দে জেগে উঠবার অনুপ্রেরণা হয়ে থেকে যাবে এই উৎসব।

Comments :0

Login to leave a comment