NATUNPATA | SHARAD 1433 | QUIZZ | DASHAMI ANSWER | AML KAR | 21 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | বলতে পারো | উত্তর | অমল কর | ২১ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  QUIZZ  DASHAMI ANSWER  AML KAR  21 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

বলতে পারো : উত্তর

অমল কর

২০ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ 

প্রশ্ন

১) পশ্চিমবঙ্গে প্রথম থিম পূজা ও সৃজনশীলতার পুরস্কার চালু হয় কবে?
২) কলকাতার ঠনঠনিয়ার দ্বারকানাথ দত্ত-র পরিবারে দেবী আরাধনার অভিনবত্ব কি?
৩) রাজ্যে  ৩০০ বছরের প্রাচীন দুর্গাপূজাগুলোর বিশেষত্ব কি?
৪) বর্ধমানের কাঁকসার  লায়েক বাড়িতে ৫২৫ বছরের দুর্গাপূজার বৈশিষ্ট্য কি?
৫) পশ্চিমবঙ্গের বাইরে ভারতের কোথায় কোথায় মা দুর্গার আরাধনা হয়?
৬) বহির্ভারতে শারদীয়া দুর্গোৎসব মূলত কোথায় কোথায় হয়?

উত্তর

১) পশ্চিমবঙ্গে ১৯৮৫ সালে প্রথম এশিয়ান পেইন্টস শারদীয়া দুর্গোৎসব থিম থিম পূজা এবং বিভিন্ন বিভাগে সৃজনশীলতার স্বীকৃতির পুরস্কার চালু করে।এখন বহু প্রতিষ্ঠান এই ব্যবস্থা চালু করেছে।
২) কলকাতার ঠনঠনিয়ার দ্বারকানাথ দত্ত ( দুয়ারি দত্ত)-র পরিবারে ১৮৫৫ সাল থেকে শরিকি প্রথায় (বর্তমানে ৩৫ টি শরিক ১২০ জন সদস্য) প্রতিবছর পালা করে দেবী দুর্গার আরাধনা করেন। একচালাতে নন্দীর কোলে শিব,শিবের কোলে মা দুর্গা। ১৬ মণ চালের ভোগ, সন্ধিপূজায় ধূনো পোড়ানো, প্রতিদিন অভিনব গান নাচ নাটক হয়।
৩)) রাজ্যে ৩০০ বছরের প্রাচীন দুর্গাপূজা: পূর্ব মেদিনীপুরের কাঁথির কাদুয়াগ্ৰামে শারদীয়ায় মঙ্গলচণ্ডী পূজা; শিবপুর বটকৃষ্ণ পালের বাড়িতে দ্বিভূজা( দুই হাত বিশিষ্ট )দুর্গাপূজা, বীরভূমে দেবীকে দড়ি দিয়ে বেঁধে পূজার ঐতিহ্য আছে।
৪) বর্ধমানের কাঁকসার (গোপালপুর) লায়েক বাড়িতে বিগত ৫২৫ বছর ধরে ব্যাঘ্রবাহিনী ও রণংদেহীরূপে মা দুর্গা পূজিতা হন শাড়ির বদলে ঘাগরা পরে।মোগল সম্রাট জাহাঙ্গীর এখানে পূজা পাঠাতেন বলে শ্রুতি।
৫) পশ্চিমবঙ্গের বাইরে ভারতের ত্রিপুরা অসম ঝাড়খন্ড উত্তর প্রদেশ ছত্তিশগড় বিহার ওড়িশা দিল্লি মহারাষ্ট্র কর্ণাটক গুজরাতে বাঙালি অধ্যুষিত এলাকায় দুর্গাপূজা বা নবভক্তি ও নবরাত্রি পূজা হয়।
৬) বহির্ভারতে বাংলাদেশ নেপাল (Dashain, দশেন নামে)সিঙ্গাপুর অষ্ট্রেলিয়া দুবাই লন্ডন জার্মানি কানাডা নিউ ইয়র্ক নিউ জার্সি ক্যালিফোর্নিয়া হিউস্টন প্রভৃতি জায়গায় নানা বৈচিত্র্যে দুর্গাপূজা হয়।

Comments :0

Login to leave a comment